চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাখো কণ্ঠে গর্জে উঠল, ‘বিদ্রোহী রণ ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত’

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৮:৩৬ অপরাহ্ণ ০১, মে ২০১৭
বিনোদন
A A
লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা অনুষ্ঠান।

লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা অনুষ্ঠান।

কলকাতা থেকে এসেছেন বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতনী অনিন্দিতা কাজী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। ঢাকার বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন হাজারো ছাত্র-ছাত্রী। মাঠের দক্ষিণ পাশে বসানো হয়েছে মঞ্চ। মঞ্চে সারিবদ্ধভাবে দাঁড়ানো কবির নাতনী অনিন্দিতা কাজী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। আবৃত্তিকার রেজাউল হোসাইন টিটো, নজরুল ইনিস্টিটিউটের প্রাক্তন পরিচালক ইকরাম আহমেদসহ অনেকে। রেজাউল হোসাইন টিটোর নেতৃত্বে হাজার হাজার মানুষ সমবেত স্বরে আবৃত্তি করছে, ‘বিদ্রোহী রণক্লান্ত, আমি সেইদিন হবো শান্ত…।’

সোমবার ১ মে বিকেল চারটায় ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজন করা হয় ‘লাখো কণ্ঠে “বিদ্রোহী” কবিতা’ আবৃত্তি অনুষ্ঠানের। বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে এই আবৃত্তির আয়োজন করে, নজরুল চর্চাকেন্দ্র ‘বাঁশরী’ ও ‘বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর’ (বিএনসিসি)।

আবৃত্তি করছেন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা

লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা আয়োজনে অংশ নিতে এসে কবি নাতনী বলেন, ‘বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মাত্র ২২ বছর বয়সে কবিতাটি লিখেছিলেন। তার ২২ বছরে লেখা ‘আপনাকে ছাড়া করি না কাহারে কুর্নিশ’ কথাটি তৎকালীন শাসকদের ভীত নাড়িয়ে দিয়েছিল। বিদ্রোহী হয়ে উঠেছিল কোটি মানুষের প্রতিবাদের কবিতা।’

Banglabid

“আজ লাখো মানুষ এক সঙ্গে আবৃত্তি করছে নজরুলের কবিতা। আমি মনে করি এটা নজরুলের জন্য অনেক অনেক বড় অর্জন।’ হাসানুল হক ইনু বলেন, ‘জাতীয় কবি, সাম্যের কবি নজরুল তার বিদ্রোহী কবিতার মাধ্যমে শোষণের বিরুদ্ধে ডাক দিয়েছিলেন। শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ে প্রতিবাদের একটি ভাষা পেয়েছিল এই কবিতার মাধ্যমে।’’

আবৃত্তি সংগঠন স্বরশ্রুতির আটজন ট্রেইনার মাস ধরে রাজধানীর বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রদের বিদ্রোহী কবিতা আবৃত্তি শেখান। দেশবিদেশ থেকে লাখো মানুষ এর সাথে গলা মেলায় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজী নজরুল ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় সেনাকর্মকর্তা ও বিএসএফ জওয়ান নিহত

পরবর্তী

সালমানের এত্ত বড় ভুঁড়ি!

পরবর্তী

সালমানের এত্ত বড় ভুঁড়ি!

ছবি: অ্যারুনডেল ক্যাসলের টুইটার পেজ থেকে নেয়া

মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি, সৌম্যর ফিফটি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
ছবি: বিএনপির মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনের আগে যা জানিয়েছেন মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

আগস্ট ২০, ২০২৬

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান-সুনেরাহ!

আগস্ট ২০, ২০২৬

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT