চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার প্রতিযোগিতার বিচারক মৌ, তাহসান ও শুভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ন ০৩, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

চার বছর পর শুরু হচ্ছে চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার প্রতিযোগিতা ২০১৮। এবারের পর্বে বিচারকের আসনে থাকবেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, তাহসান খান ও চিত্রনায়ক আরিফিন শুভ।

বুধবার রাজিধানীর একটি পাঁচতারা হোটেলে জাকমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার প্রতিযোগিতা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। যেখানে বিচারক হিসেবে এই তিন বিচারকদের নাম জানানো হয়।

এ সময় মঞ্চে এসে তাহসান বলেন, এর আগে একবার ২০১৪ সালে চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেছি। তখন জুনিয়র বিচারক ছিলাম। এবার সিনিয়র বিচারক। তাই দায়িত্বটাও অনেক বেশি।

তিনি বলেন, আমি বিচারকের আসনে বসে দুটি বিষয় খেয়াল রাখবো। প্রথমত, সুষ্ঠুভাবে বিচারকার্য পরিচালনা করা। দ্বিতীয়ত, অনুষ্ঠানটি যেন নতুনত্ব ও ভিন্নমাত্রা পায় সেদিকে খেয়াল রাখবো। আশা করি ভালোভাবেই পালন করতে পারবো এ দায়িত্ব।

ব্যক্তিগত কারণে উপস্থিত ছিলেন না সাদিয়া ইসলাম মৌ। তবে চিত্রনায়ক আরিফিন শুভ উপস্থিত ছিলেন। তিনি জানান, এত বড় আয়োজনের সাথে যুক্ত থাকতে পেরে খুব ভালো লাগছে। তবে আমি ভীষণ নার্ভাস। বিচারকের দায়িত্ব পালন করা খুব কঠিন কাজ। প্রকৃত সুন্দরী বাছাই প্রক্রিয়ায় আমি মনোযোগী থাকব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। তিনি আনুষ্ঠানিকভাবে এবারের আসরের যাত্রা ঘোষণা করেন ও প্রতিযোগীদের শুভেচ্ছা ও শুভকামনা জানান।

Reneta

অন্যান্যের মধ্যে আরো উপস্থিতি ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের হেড অব পারসোনাল কেয়ার নাফিস আনোয়ার, ইউনিলিভারের স্কিন ক্লিনজিংয়ের হেড নাদিয়া তাবাসসুম ছাড়াও বিগত আসরের কয়েকজন লাক্স তারকা।

এই সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিজিটাল যুগের সাথে তালমিলিয়ে এবারের চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতার প্রক্রিয়াও হবে ডিজিটালভাবে।

বলা হয়, লাক্সবাংলাদেশ (LuxBangladesh) এর ফেসবুকে পেজ অথবা ওয়েবসাইট www.luxsuperstar.com এ গিয়ে খুব সহজে নিয়মাবলী মেনে সম্পন্ন করা যাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আর এই সংবাদ সম্মেলনের পরেই শুরু হয় রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

Jui  Banner Campaign
ট্যাগ: আরিফিন শুভচ্যানেল আইতাহসানমৌলাক্সসুন্দরী প্রতিযোগিতা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের প্রতি সমবেদনা স্কটল্যান্ডের, হুঁশিয়ারি বড় দলগুলোকে

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কমার একদিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন উপলক্ষে ১১–১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
নিহত হুজাইফা সুলতানা আফনান, ছবি: প্রতিনিধির পাঠানো ছবি।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু আফনানের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ইরানের তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT