চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লাকপা রি’ জয়ের গল্প শোনালেন বাংলাদেশের তিন পর্বতারোহী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ২৪, জুন ২০১৮
বাংলাদেশ
A A

হিমালয়ে ২৩,১১৩ ফুট উঁচু ‘লাকপা রি’ পর্বতশিখর বিজয় করে এসে সেই গল্প শোনালেন বাংলাদেশের তিন পর্বতারোহী। অভিযানের দলনেতা দু’বারের এভারেস্টজয়ী এম এ মুহিত অভিযানের স্লাইড দেখান এবং তার দুই সহ-অভিযাত্রী শায়লা পারভীন ও বাহলুল মজনুকে নিয়ে অভিযানের অভিজ্ঞতা বর্ণনা করেন।

২৩ জুন জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে পতাকা-প্রত্যর্পণ ও সাংবাদিক সম্মেলনে তারা তাদের কৃতিত্বপূর্ণ অভিযানের গল্প বলেন। এই অভিযান পরিচালনা করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।

তিব্বতে এভারেস্ট-এর উত্তর-পূর্বে ২৩,১১৩ ফুট উঁচু ‘লাকপা রি’ পর্বতশিখর অবস্থিত। বাংলাদেশের পর্বতারোহী দলটি ২৯ এপ্রিল ২০১৮ নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। ৪ মে নেপালের রসুয়াগাড়ি সীমান্ত পার হয়ে তিব্বতের ক্যারুং ও তিংরি অতিক্রম করে দলটি ৮ মে ২০১৮ বেস-ক্যাম্পে পৌঁছায়। বেস-ক্যাম্পে চার রাত এবং মিডল-ক্যাম্পে এক রাত থেকে দলটি ১৩ মে ২০১৮ প্রায় ২১,০০০ ফুট উচ্চতায় অ্যাডভান্স বেস-ক্যাম্পে যায়। ১৭ মে রাত ২:৩০টায় অ্যাডভান্স বেস-ক্যাম্প থেকে তিন শেরপা গাইডকে সাথে নিয়ে বাংলাদেশের তিন পর্বতারোহী চূড়ান্ত-আরোহণ শুরু করেন। প্রায় ২,০০০ ফুট খাড়া হিমবাহ ও পাথরের দেয়ালে আইস-অ্যাক্স, ক্রাম্পন ও জুমারের সাহায্যে কষ্টসাধ্য আরোহণ শেষে ১৭ মে ২০১৮ তারিখ চীনের সময় বিকাল ৫টায় বাংলাদেশের তিন পর্বতারোহী এম এ মুহিত, বাহলুল মজনু ও শায়লা পারভীন ‘লাকপা রি’ শীর্ষে আরোহণ করেন। ইতিপূর্বে এম এ মুহিত দুই বার এভারেস্ট আরোহণ করেছেন এবং বাহলুল মজনু পাঁচটি ও শায়লা পারভীন একটি ৬,০০০ মিটার পর্বত আরোহণ করেছেন।

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অভিযানের স্পনসর প্যারাগন এগ্রো লিমিটেডের চিফ অপারেটিং অফিসার জনাব মোল্লা মামুন মনোয়ার; আরলা ফুডস্ বাংলাদেশ লিমিটেডের ডিজিএম জনাব আহমেদ কবির এবং আজিম গ্রুপের জিএম জনাব মোঃ মসিউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হক সাংবাদিক সম্মেলন পরিচালনা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এভারেস্ট জয়ীএম এ মু‌হিতপর্বতারোহী
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬

যে কারণে কানাডায় ঘানার প্রথম বিশ্বকাপ ম্যাচটি খেলা হচ্ছে না থমাসের

জুন ১৩, ২০২৬

কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে ভোলেননি সঞ্জয়

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরার পরা কেডস কোন ব্র্যান্ডের, দাম কত?

জুন ১৩, ২০২৬

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT