চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাওস থেকে জয় নিয়েই ফিরছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ন ০৬, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

একের পর এক আক্রমণে ভয় ধরিয়ে দিয়েছিল লাওস। ধৈর্য্য ধরে সেই আক্রমণ প্রতিহত করে পাল্টা আক্রমণে উঠে যাচ্ছিল বাংলাদেশও। আক্রমণ-পাল্টা আক্রমণে শেষ পর্যন্ত জয়টা লাল-সবুজদের, ১-০ গোলে। ১১ জুন ফিরতি লেগে নিজ মাঠে ফুরফুরে মেজাজেই নামতে পারবে জামাল ভুঁইয়ার দল।

২০২২ কাতার বিশ্বকাপের এশিয়ান প্রাক-বাছাইপর্বের প্রথম লেগে রবিউল হাসানের একমাত্র গোলে লাওসকে তাদের মাঠেই হারিয়েছে বাংলাদেশ। ফিরতি লেগে নিজ মাঠে জয় কিংবা ড্র পেলেই মূল বাছাইপর্বে খেলার সুযোগ পাবে জেমি ডের শিষ্যরা।

লাওসের ভিয়েনতিয়েন জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের প্রথমার্ধের বেশিরভাগ সময়ই কেটেছে লাওসের আক্রমণ ফেরাতে। গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা কিংবা ডিফেন্ডারদের কল্যাণে সে আক্রমণগুলো অবশ্য প্রতিহত করা গেছে। ৩৬ মিনিটে লাওসের সরাসরি কর্ণার কিক অল্পের জন্য জালে জড়ায়নি ডিফেন্ডাররা সাবধানী থাকার কারণেই।

লাওসের আক্রমণ ঠেকাতে ঠেকাতে ৬০ মিনিটে গোলের সুযোগ মিলেছিল বাংলাদেশের সামনে। স্বাগতিক গোলরক্ষককে একা পেয়েও ডিফেন্ডার তপু বর্মণ সুযোগটা কাজে লাগাতে পারেননি।

তবে ৭১ মিনিটে এসে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন রবিউল হাসান। অধিনায়ক জামাল ভুঁইয়ার পাসে ডি-বক্সের বাইরে থেকে এই ফরোয়ার্ডের নেয়া মাটি কামড়ানো শট লাওস গোলরক্ষকে ফাঁকি দিয়ে জালে জড়ালে স্বস্তির জয়ে দেশে ফেরার বন্দোবস্ত হয় লাল-সবুজদের।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ ফুটবল দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভালোবাসা, স্বাধীনতা ও সাংবাদিকতার দীর্ঘ যাত্রা: শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা ঢাবি শিক্ষকসহ ৫ জন পুলিশ হেফাজতে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি প্রশাসন: ব্যারিস্টার ফুয়াদ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বালতির পানিতে পড়ে ১৭ মাসের শিশুর মৃত্যু

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT