চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাউকে আলু বলে চালানোর চেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আলুর জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য আবেদন করেছিলো নিউজিল্যান্ডের কলিন ক্রেগ-ব্রাউন এবং তার স্ত্রী ডোনা দম্পতি যা নাকচ করে দিয়েছে গিনেস কর্তৃপক্ষ।

তারা তাদের খামারে উৎপাদিত হওয়া একটি বিশাল ওজনধারী আলুর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্বীকৃতির আবেদন জানিয়েছিলো। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর পাঠানো এক ইমেইল বার্তায় সে আবেদন প্রত্যাখ্যান করে জানায়, তারা যেটাকে আলু ভাবছে তা আসলে লাউ।

গত আগস্টে এ দম্পতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের কাছে বিশ্বের সবচেয়ে ভারী আলুর স্বীকৃতি দেয়ার জন্য একটি আবেদন জমা দিয়েছিলেন, কিন্তু একটি বৈজ্ঞানিক গবেষণায় এটিকে কিউকারবিটেসি (Cucurbitaceae) জাতের একটি লাউয়ের কন্দ বলে চিহ্নিত করা হয়।

এই দম্পতি সেই দৈত্যাকার আলুর নাম রেখেছিলো ‘ডুগ’। ক্রেগ-ব্রাউন এবং ডোনা তাদের বাগানে এটি খুঁজে পাওয়ার পরে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছিল। তারা দাবি করেন এটি দেখতে এবং স্বাদে আলুর মতোই।

বিশ্বের সবচেয়ে ভারী আলুর জন্য বিদ্যমান রেকর্ড ২০১১ সালে ব্রিটেনে উৎপাদিত একটি আলুর, যার ওজন ছিল ৫ কেজির নিচে।

তাই  তারা ৭.৮ কিলোগ্রাম ওজনের এই ডুগ এর নতুন রেকর্ডের স্বীকৃতির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আবেদন করেন।

Reneta

কিন্তু এর কাগজপত্র এবং ছবিগুলো জমা দেয়ার কয়েক মাস পরে, গত সপ্তাহে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে একটি ইমেইল বার্তা পাঠানো হয়, সেখানে বলা হয়েছিল, “প্রিয় কলিন, দুঃখজনকভাবে আপনাদের পাঠানো নমুনাটি আলু নয় এবং প্রকৃতপক্ষে এটি এক ধরনের লাউয়ের কন্দ। এই কারণে দুর্ভাগ্যবশত আবেদনটি  আমাদেরকে অযোগ্য ঘোষণা করতে হবে।”

এ সংবাদে দুঃখ প্রকাশ করেছেন ব্রাউন-ডোনা দম্পতি কিন্তু ডিএনএ নমুনার উপর ভিত্তি করে ফলাফল জানানো হয়েছে বলে তারা আর কিছু করতেও পারছেন না।

নিউজিল্যান্ডের উদ্ভিদ ও খাদ্য গবেষণার ডা. সামান্থা বাল্ডউইন, ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, “আমরা আলুর সাথে এর নির্দিষ্ট ডিএনএ সিকোয়েন্স শনাক্ত করতে পারিনি।”

ডা. বাল্ডউইনের দল এই কন্দের নমুনার উপর বেশ কয়েকটি পরীক্ষা চালিয়েছে। তিনি আরও বলেন যে নমুনাগুলো স্কটল্যান্ডের সায়েন্স অ্যান্ড অ্যাডভাইস ফর স্কটিশ অ্যাগ্রিকালচার (এসএএসএ) এ পাঠানো হয়েছিল, যেখানে বলা হয়েছে ডুগের জেনেটিক সিকোয়েন্সিং লাউ এর সাথে ঘনিষ্ঠভাবে মিলে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলুগিনেস ওয়ার্ল্ড রেকর্ডনিউজিল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT