চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাইভ সম্প্রচারের সময় সিএনএন সাংবাদিককে গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৭ অপরাহ্ণ ২৯, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে চলা বিক্ষোভের লাইভ সম্প্রচার করার সময়ই সিএনএন-র সাংবাদিক ওমর জিমেনেজকে গ্রেপ্তার করে মার্কিন পুলিশ।

তিনি স্পষ্টভাবে পুলিশ কর্মকর্তাদের কাছে নিজের পরিচয় দেন, তারপরও তাকে গ্রেপ্তার করে মিনিয়াপোলিসের পুলিশ।

পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তিনদিন ধরে বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিস।

গত সোমবার জর্জ ফ্লয়েড নামের ওই ব্যক্তির ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরেন একজন শ্বেতাঙ্গ পুলিশ। এরপর দমবন্ধ হয়ে মারা যান তিনি। ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনদিন ধরে মিনিয়াপোলিসে সহিংস বিক্ষোভ হচ্ছে।

আর ওই বিক্ষোভের নিউজ কভার করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে সিএনএনের টিম।

সিএনএনের সাংবাদিক ওমর ও তার টিম বিক্ষোভের স্থান থেকে ওই সময় লাইভ সম্প্রচার করছিলেন। ওমর ছাড়াও তার সঙ্গে থাকা একজন প্রডিউসার ও একজন ক্যামেরা অপারেটরকেও হাতকড়া পরায় পুলিশ। এসময় সিএনএনের ক্যামেরাকে পুলিশের জিম্মায় নেয়া হয়। কিন্তু সেটি তখনও চলছিল তাই সিএনএনের ক্রুদের হাতকড়া পরানোর দৃশ্য রেকর্ড হয়। তবে ক্যামেরা যে চলছে সে বিষয়টি সম্পর্কে সচেতন ছিল না পুলিশ।

Reneta

এ ঘটনায় ক্ষমা চেয়েছে মিনেসোটার গভর্নর। মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ সিএনএনের বৈশ্বিক প্রেসিডেন্ট জেফ জুকারকে বলেছেন, যা ঘটেছে সেজন্য তিনি গভীরভাবে দুঃখিত এবং তাদের ছেড়ে দেয়ার বিষয়টি দেখবেন। এর কিছুক্ষণ পরই সিএনএনের টিমকে ছেড়ে দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সিএনএনসিএনএন সাংবাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ

শেষবারের মতো আজ ভোলায় যাবেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মশা নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ ঘিরে রাঙ্গামাটিতে নেতাকর্মীদের বিক্ষোভ

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT