বিনোদন

লাইভ আড্ডায় শিমুল-শারমিন দম্পতি

শিমুল-শারমিন দম্পতি লাইভ আড্ডায় হাসিমুখে একসাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিমুল ও শারমিন দম্পতি লাইভ আড্ডায় অংশগ্রহণ করছেন, পেছনে ফুলের সাজসজ্জা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজবাড়ী সার্কেল আয়োজিত ‘আড্ডা উয়িথ পান্থ আফজাল’ লাইভ শোতে আড্ডা ও আবৃত্তি পরিবেশনা নিয়ে আসতে চলেছেন জনপ্রিয় আবৃত্তিকার শিমুল মুস্তাফা ও তাঁর সহধর্মিণী, আবৃত্তিশিল্পী শারমিন মুস্তাফা।

রাজবাড়ী সার্কেলের ফেসবুক পেইজে নন্দিত প্রিয়মুখদের জম্পেস লাইভ আড্ডাটি দেখা যাবে বৃহস্পতিবার (২ জুলাই) রাত রাত ৯ টায়।।

‘আড্ডা উয়িথ পান্থ আফজাল’ লাইভ শোতে এরআগে অতিথি হয়ে এসেছেন তারকা অভিনেতা সজল, বাঁধন, ইমন, বাঁধন সরকার পূজা, কাজী শুভ, পূজা চেরী, শতাব্দী ওয়াদুদ, জাকিয়া বারি মম, চঞ্চল চৌধুরী, টনি ডায়েস ও ফাহমিদা নবী সহ অনেকে।

অনুষ্ঠানটির উপস্থাপক পান্থ আফজাল জানান, এই লাইভ শো’র মাধ্যমে সংগৃহীত সমস্ত অর্থ সাহায্য রাজবাড়ী সার্কেল ফাউন্ডেশনের মাধ্যমে পৌঁছে যাবে অস্বচ্ছল ও অসহায় পরিবারের কাছে। যেকোন পরিমাণ অর্থ সহায়তা পাঠাতে ০১৩০৩ ৩৮০১৭৭ (নগদ, পার্সোনাল), ০১৭৫৭ ১৩১৬৬০ (বিকাশ,পার্সোনাল)।

বিষয়:আড্ডাইমনকাজী শুভচঞ্চল চৌধুরীজাকিয়া বারি মমটনি ডায়েস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…