চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাইফ সাপোর্টে সুবীর নন্দী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৮ পূর্বাহ্ণ ১৫, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

সিএমএইচে লাইফ সাপোর্টে রাখা হয়েছে সঙ্গীত শিল্পী সুবীর নন্দীকে। আইএসপিআর এর জনসংযোগ কর্মকর্তা রাশেদুল আলম লাইফ সাপোর্টে থাকার তথ্যটি নিশ্চিত করেছেন। রবিবার দিবাগত রাতে তার হার্ট অ্যাটাক হয়।

রাশেদুল জানান, কিছুক্ষণের মধ্যে সুবীর নন্দীর সর্বশেষ অবস্থা সম্পর্কে ব্রিফ করবে সিএমএইচ কর্তৃপক্ষ।

রবিবার রাত ১১টার দিকে তাকে সুবীর নন্দীকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, পরিবারসহ সিলেট থেকে ফিরছিলেন সুবীর নন্দী। উত্তরার কাছাকাছি আসতেই হঠাৎ তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। বাধ্য হয়ে তাকে ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেয়া হয় এই শিল্পীকে।

সুবীর নন্দীর পরিবার জানায়, দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছেন সুবীর নন্দী। ঢাকার ল্যাব এইডে নিয়মিতই ডায়ালাইসিস করান তিনি। কিন্তু উত্তরা থেকে ল্যাব এইড যেতে অনেক সময় লাগবে, এজন্য অবস্থা বেগতিক দেখে সিএমএইচে তাকে ভর্তি করানো হয়।

এদিকে হঠাৎ অসুস্থ হয়ে সিএমএইচে সুবীর নন্দীর ভর্তি হওয়ার বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী।

নন্দিত কণ্ঠশিল্পী সুবীর নন্দী ৪০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন। ১৯৮১ সালে তার প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ প্রকাশ হয়। চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। আর চলতি বছরে সংগীতে অবদানের জন্য সুবীর নন্দী পান দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুবীর নন্দী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভয়ে পেয়ে পুলিশের সাহায্য চাইলেন ‘ব্ল্যাক উইডো’

পরবর্তী

বাংলাদেশের জন্য অর্থ কোনো সমস্যা না: বিশ্বব্যাংক

পরবর্তী

বাংলাদেশের জন্য অর্থ কোনো সমস্যা না: বিশ্বব্যাংক

নড়াইল-খাল পুনঃখনন

৩শ’ কিলোমিটার খাল পুনঃখননের পরও সুফল না পাওয়ার অভিযোগ

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT