চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লম্বা সময় উইকেট কিপিং ইনজুরিতে ভূমিকা রেখেছে: ইমরুল

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৬:৪৮ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড থেকে: ওয়েলিংটন টেস্টে ব্যাটিং করার সময় রান নিতে গিয়ে ইনজুরিতে পড়া ইমরুল জানালেন আগের দিন লম্বা সময় উইকেট কিপিং করায় তার ইনজুরিতে ভূমিকা রেখেছে।

ওয়েলিংটন থেকে ক্রাইস্টচার্চ বিমানবন্দরে নেমে স্ত্রী রুবাইয়া ইসলামকে নিয়ে খুড়িয়ে খুড়িয়ে টিম বাসে উঠতে গিয়ে এসব কথা বলেন ইমরুল কায়েস।

কেমন আছেন জানতে চাইলে মৃদু হেসে বাংলাদেশ ওপেনার বললেন, ব্যথা আছে এখনও। এমআরই করে রিপোর্টে আসলে তারপর আসল অবস্থা বলতে পারবো।

দল ইনজুরি আক্রান্ত না হলে ভালো ফলাফল হতো মন্তব্য করে ইমরুল বলেন, এমনভাবে না হলে ভালো কিছুরই আশা করছিলাম। দ্বিতীয় ইনিংসে অন্তত ব্যাট করছিলাম আত্মবিশ্বাস নিয়ে। কিন্তু কপালে নেই। পুরো সিরিজেই আমাদের এমন হচ্ছে ভালো শুরুর পর শেষটা আর ধরে রাখতে পারছি না আমরা।

নিজেদের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, পারফরম্যান্স নিয়ে আমাদের কোন অভিযোগ নেই। অনেকগুলো ভালো ইনিংস এ সিরিজে এসেছে। কিন্তু ফলাফল আসছে না।

দলের সবাই ক্রাইস্টচার্চ টেস্ট ভালো করতে মুখিয়ে আছে জানিয়ে ইমরুল বলেন, শেষ টেস্টে আমাদের চেষ্টা থাকবে একটা ভালো ফিনিশিংয়ের। দেখা যাক কি হয়। সবাই মুখিয়ে আছে দল হিসেবে ভালো করতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার জয়ে সমর্থকদের বিজয়োল্লাস

জুলাই ১৬, ২০২৬

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

যে যা খুশি বলুক, আমরা অসাধারণ: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানারে কী বোঝাল আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT