চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লম্বা ভ্রমণেও অটুট সৌন্দর্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৫ পূর্বাহ্ণ ২৪, মে ২০১৫
অন্যান্য
A A

ভ্রমণে যাচ্ছেন? রাতে বা দিনে লম্বা একটা ভ্রমণ করে পৌঁছাবেন পছন্দের জায়গায়। কিন্তু ভ্রমণের সময়ও যদি নিজেকে একটু সুন্দর রাখতে চান তাহলে কতগুলো ছোট ছোট টিপস মেনে চললেই হবে। এতে করে ট্রেনে হোক কি বিমানে, ভ্রমণের কারণে চেহারার বারোটা আর বাজবে না। জেনে নিন কিছু ছোট ছোট টিপস:

ময়েশ্চারাইজারের দিকে নজর দিন: ভারী কোনো ময়েশ্চারাইজার লাগান ত্বকে। যেদিন ভ্রমণ করবেন তার আগের দিনই ময়েশ্চারাইজ করুন ত্বকটাকে। তাহলে ত্বকটা শুষ্ক হওয়ার হাত থেকে রক্ষা পাবে। হোক সেটা ট্রেনের কেবিনে বা বিমানের এয়ার কন্ডিশনারে। লম্বা ভ্রমণ শেষেও ত্বক থাকবে সুন্দর ও কোমল।

উঁচু খোপা: খোলা চুলে আপনাকে অনেক আকর্ষণীয় লাগে সেটা মানলাম, কিন্তু ভ্রমণের সময় চুলগুলোকে খুব উঁচু করে খোপা বা পনিটেইল করে নিন। তাহলে লম্বা ভ্রমণের পর এলোমেলো চুলের যন্ত্রণা থেকে রেহাই পেতে বাড়তি কষ্ট করতে হবে না। এসময় সাথে মোটা দাঁতের চিরুনি রাখতেও ভুলবেন না।

Banglabid

মিনারেল ওয়াটার: হয়তো মাঝপথে একটা টাচআপ দিতে হবে চেহারায়। সেক্ষেত্রে ফাউন্ডেশনের দ্বারস্থ না হয়ে ব্যবহার করুন পানি।তারপর হালকা করে ময়েশ্চারাইজার লাগান। ত্বক আবার সুন্দর হয়ে উঠবে।

ন্যুড কালারের ব্যবহার: ভ্রমণে যাওয়ার সময় নিজেকে আকর্ষণীয় দেখাতে কোনো উজ্জ্বল কালার নয় বরং চেষ্টা করুন ন্যুড কালারের নেইলপলিশ ব্যবহার করতে। উজ্জ্বল রঙের নেইলপলিশ সহজে উঠে যায়। এবং নখকে তখন অসম্পূর্ণ দেখায়। তাই ন্যুড কালার ব্যবহারই এসময় ভালো।

ক্লিনজার নিতে ভুলবেন না: যদি শুধুমাত্র একটি স্কিনকেয়ার উপাদান নিজের সাথে নিতে চান তাহলে ক্লিনজারই নিন। হুট করে ক্লিনজারের বদল হলে ত্বক আরো নষ্ট হয়ে যেতে পারে।পুরোনো ক্লিনজারটা সাথে রাখুন সবসময়।

Reneta

মুখ থেকে হাত দূরে রাখুন: ত্বকটাকে আরো নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে চেষ্টা করুন ভ্রমণের সময় মুখে হাত না দিতে। হাতে ভ্রমণের সময় অনেকগুলো ব্যাকটেরিয়া লেগে যায়। সেসব আরো ত্বকের সমস্যা তৈরি করে। মেকআপ করার আগে অবশ্যই অ্যান্টি-ব্যাকটেরিয়াল হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে নিন।

মেকআপবিহীন চোখ: ভ্রমণে যাচ্ছেন? তাহলে মাশকারা বা ক্রিমি আইশ্যাডোর কথা ভুলে যান। ভ্রমণের সময় প্রায় সবাই হালকা ঘুম দেওয়ার চেষ্টা করেন। তাহলে কিন্তু সেসব লেপ্টে একেবারে যাচ্ছেতাই করে তুলবে আপনাকে।

লিপস্টিক নয় বরং লিপগ্লস: ভ্রমণে যাওয়ার সময় বেশিরভাগ নারীরাই দীর্ঘসময় থাকবে এমন লিপস্টিক ব্যবহার করতে পছন্দ করেন। কিন্তু লিপস্টিক আপনার ঠোঁটটাকে আরো শুষ্ক করে তুলবে। তার চেয়ে বরং লিপগ্লস ব্যবহার করুন। পুরো ট্রিপের মাঝে মাঝে লিপগ্লস বুলিয়ে নিন ঠোঁটে। দেখবেন অনেক ফ্রেশ দেখাবে নিমেষেই।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছবিতে নারী লাঞ্ছনার প্রতিবাদ

পরবর্তী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন তিনটি বিভাগ

পরবর্তী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন তিনটি বিভাগ

গণধর্ষণের ঘটনায় সংসদীয় কমিটিতে একজনের গ্রেফতার নিয়ে আলোচনা

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

সরকারি মনিটরিংয়ে আসছে কিন্ডারগার্টেন-ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয়

আগস্ট ১৯, ২০২৬

ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক ‘আলেকজান্দ্রার ক্যাসেল’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT