বাংলাদেশ

লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০ দিনের সফরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার স্থানীয়  বিকেল সময় ৩টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তাঁর সঙ্গীরা লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এর আগে বুধবারসকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।

চোখের চিকিৎসা ও পারিবারিক সময় কাটানোসহ দুই দেশের রাষ্ট্রীয় উচ্চপর্যায়ে একান্ত বৈঠকও করবেন প্রধানমন্ত্রী। ১০ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…