বুলগেরিয়ায় গ্লোবাল ওমেন লিডারস ফোরাম-এ অংশ নিতে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তার ছেলে আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আবদুল হান্নান।
হাইকমিশনের অন্য কর্মকর্তারাও সে সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সেন্ট জেমস কোর্ট তাজ হোটেলে পৌঁছান। হোটেলে প্রধানমন্ত্রী তার পরিবারের অন্য সদস্যদের উপস্থিতিতে টিউলিপ সিদ্দিকের মেয়ে আজালিয়া জয় পার্সিকে কোলে তুলে নেন।
লন্ডনে দু’দিন অবস্থান করে ১৮ মে বুলগেরিয়ার রাজধানী সোফিয়া যাবেন প্রধানমন্ত্রী। সেখানে দু’দিনের গ্লোবাল ওমেন লিডার্স ফোরাম এ অংশ নেবেন তিনি।
২১ মে ভোর সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা।







