চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে ভবনে আগুন: হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

নীলাদ্রি শেখরনীলাদ্রি শেখর
১১:০৩ পূর্বাহ্ণ ১৫, জুন ২০১৭
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের লাটিমার রোডে বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপর্যয়ের ওই ঘটনায় সমবেদনা প্রকাশ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে বরাবর একটি বার্তা পাঠিয়েছেন তিনি।

ওই বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সুইডেনে যাওয়ার পথে আমি আজ লন্ডনে অবস্থান করছিলাম। পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারে হওয়া মর্মান্তিক আগুনের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত।

আমি আশা করি, দমকলকর্মীদের অক্লান্ত চেষ্টা নিহতের সংখ্যা কমাতে সাহায্য করবে। আহতদের দ্রুত আরোগ্যের প্রার্থনা করছি।

এই সঙ্কটময় মুহূর্তে আপনি এবং আপনার সরকারের প্রতি আমার গভীর সহানুভূতি জানাচ্ছি। আগুনের শিকারদের পরিবারের সদস্যদের সঙ্গে আমাদের প্রার্থনা থাকবে।’লন্ডন-আগুন

ল্যানকাস্টার ওয়েস্ট এস্টেটের গ্রেনফেল টাওয়ার ভবনটিতে আগুনে এখন পর্যন্ত মোট ১২ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে লন্ডন পুলিশ কর্তৃপক্ষ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত ৬৫ জনকে উদ্ধার করা হয়েছে। অ্যাপার্টমেন্ট আটকে পড়া অনেকেই প্রাণ বাঁচাতে ওপর থেকে লাফ দিয়েছেন। অনেকে আবার সন্তানদের বাঁচাতে তাদেরকে ওপর থেকে ছুঁড়ে ফেলেছেন।

Reneta

আগুনের কারণ এখনো জানা সম্ভব না হলেও ভবনের চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনালন্ডন-আগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT