চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে মসজিদের সামনে পথচারীদের ওপর গাড়ি হামলায় নিহত ১

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ন ১৯, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
লন্ডন-মসজিদের সামনে হামলা

ঘটনাস্থলে ফরেনসিক টিম

যুক্তরাজ্যের উত্তর লন্ডনে একটি মসজিদের কাছে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় এখন পর্যন্ত ১ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে একে ‘সম্ভাব্য সন্ত্রাসী হামলা’ হিসেবে দেখে কাজ করতে লন্ডন পুলিশকে নির্দেশ দিয়েছেন।

ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

সেভেন সিস্টার্স রোডের ফিন্সবারি পার্ক মসজিদের সামনে হওয়া এ ঘটনায় ৪৮ বছর বয়সী গাড়ি চালক গ্রেফতার হয়েছে।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগে সেখানে উপস্থিত লোকজনই সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটকে রাখে।

লন্ডন মেট্রোপলিটান পুলিশ জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাতে উত্তর লন্ডনে ফিন্সবারি পার্ক মসজিদের কাছে ১০-১৫ জন পথচারীর ওপর দ্রুত গতিতে একটি কাভার্ড ভ্যান গাড়ি উঠে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। রোববার দিবাগত রাত ১২.২০-এ পুলিশকে খবর দেয়া হয়।

তারপর থেকেই নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে অবস্থান করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার সময়টায় রাস্তায় বহু মানুষের ভীড় ছিল। ধারণা করা হচ্ছে, হামলার শিকার বেশিরভাগ মানুষই সারাদিনের রোজা শেষে ইফতার করে মাগরিবের নামায আদায় করতে মসজিদে গিয়েছিলেন এবং নামায শেষে সেখান থেকে ফিরছিলেন।

লন্ডন-মসজিদের সামনে হামলা
এলাকাবাসীকে আশ্বস্ত করার চেষ্টা করছেন এক পুলিশ সদস্য
Reneta

হামলার পরপরই বেশ কয়েকজন মানুষকে রাস্তায় পড়ে থাকতে দেখেন ওই এলাকার এক অধিবাসী। বিবিসিকে তিনি জানান, অন্তত দু’জনকে অনড় অবস্থায় রাস্তায় শুয়ে থাকতে দেখেন তিনি।

মুসলিম কাউন্সিল অব ব্রিটেন বলেছে, একটি ভ্যান ‘ইচ্ছাকৃতভাবে’ মুসল্লিদের ওপর দিয়ে চালিয়ে দেয়া হয়েছে।

টেরেসা মে এ ঘটনাকে ‘ভয়াবহ ঘটনা’ বলে উল্লেখ করে বলেছেন, ‘আহত সবাই, তাদের প্রিয়জন এবং ঘটনাস্থলে দায়িত্বরত ইমার্জেন্সি সার্ভিসের জন্য আমার প্রার্থনা রইল।’ একে ‘গুরুতর ঘটনা’ বলে উল্লেখ করেছে লন্ডন পুলিশ।

বিবিসি জানায়, হামলার ঘটনার পরপরই আশপাশের লোকজন আহতদের সাহায্য করতে এগিয়ে গেলে সেখানে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। হামলার পর অনলাইনে পোস্ট করা ভিডিওতে ওই বিশৃঙ্খলার চিত্র ফুটে ওঠে। ভিডিওতে দেখা যায়, আহত একজনকে রাস্তায় সিপিআর দিচ্ছে আরেক ব্যক্তি। পাশেই মাথায় আঘাত পাওয়া একজনকে তাৎক্ষণিক অস্থায়ী ড্রেসিং করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাজ্যলন্ডনলন্ডন-মসজিদের সামনে হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে আসার আগে পরিবর্তনে বাধ্য হল নিউজিল্যান্ড

এপ্রিল ১০, ২০২৬

ওটিটিতে দেখুন সময়ের সেরা ইরানি এই ৫ সিনেমা

এপ্রিল ১০, ২০২৬

কানাডায় বাংলাদেশি চলচ্চিত্রের ধারা অব্যাহত রাখতে বাংলা সিনেমা প্রদর্শিত

এপ্রিল ১০, ২০২৬

সংঘাতের পর ইরানে সব ব্যাংকের শাখা পূর্ণমাত্রায় চালুর ঘোষণা

এপ্রিল ১০, ২০২৬

যুক্তরাষ্ট্রের ৭ শহরে ‘দম’, বক্স অফিসে বাজিমাতের প্রত্যাশা!

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT