চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে আবার শারীরিকভাবে লাঞ্ছিত বাংলাদেশের বিচারপতি

এম আর মুরাদএম আর মুরাদ
৩:১৬ পূর্বাহ্ণ ২২, অক্টোবর ২০১৫
রাজনীতি
A A

লন্ডনে আবারও শারীরিকভাবে লাঞ্ছিত হলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সদ্য বিদায়ী বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। পূর্ব লন্ডনের বেথনাল গ্রীনের ইয়র্ক হলে লন্ডনের সনাতন ধর্মাবলম্বী বাঙালীদের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে বাড়ী ফেরার পথে আক্রমণের শিকার হন তিনি। এসময় তার সঙ্গে শুধু তার মেয়ে নাদিয়া ছিলেন।

জানা যায়, ইয়র্ক হল থেকে বের হওয়ার পর পরই তার পিছু নেয় ২/৩ জন দুস্কৃতিকারী। এরপর রাস্তা পার হওয়ার সময় শামসুদ্দিন চৌধুরীকে কিল-ঘুষি মারেন তারা। রাস্তার অন্যপাশে দাঁড়িয়ে থাকা লোকজন কিছু বুঝে উঠার আগেই আক্রমণকারীরা পালিয়ে যায়। এর মাঝেই পুলিশ ঘটনাস্থলে চলে আসে।

বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক মামলার রায় প্রদানকারী এই সাবেক আলোচিত-সমালোচিত বিচারপতির উপর হামলার সূত্র খুঁজতে গিয়ে অনেকে আবার যুক্তরাজ্য যুবদলের আগত সম্মেলনের প্রসঙ্গ টানছেন। কারণ, অনেক রায়ের মতো বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলারও রায় দিয়েছেন শামসুদ্দিন চৌধুরী। এছাড়াও দলীয় চেয়ারপারসন এখন লন্ডনে। আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনে নিজেদের অবস্থান জানান দিতে এবং মন জয় করতে কেউ অপকর্ম করতে পারে বলে অনেকের ধারণা। 

উল্লেখ্য, ২০১১ সালের শেষ দিকে লন্ডনের একটি বাংলা টিভি চ্যানেলে টক শো শেষ করে বের হওয়ার সময়ও সাবেক এই বিচাপতিকে আক্রমণের চেষ্টা করেছিলো বেশ কিছু দুস্কৃতিকারী। পরে জানা যায়, তারা বাংলাদেশের তৎকালীন বিরোধী দলের যুব রাজনীতির সঙ্গে জড়িত ছিলো।

এরপূর্বে, ২০১২ সালের ২৭ জুন গ্রেটার লন্ডনের ডেগেনহাম এলাকার গেইল স্ট্রিটে নিজ বাড়ির সামনে একইভাবে হামলার শিকার হয়েছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী। ঐ সময় অজ্ঞাত পরিচয়ের কয়েকজন যুবক তার মাথায় কাগজের ফাইল দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT