হলিউডে বিলাসবহুল জীবনযাপন করেন টম ক্রুজ এবং নিকোল কিডম্যান। কিন্তু তাদের মেয়ে ইসাবেলা ক্রুজ ব্রিটেনের পথে পথে ঘুরে বাড়ি খুঁজে বেড়াচ্ছেন।
টম ক্রুজ এবং নিকোল কিডম্যান যখন দম্পতি ছিলেন তখন দত্তক নিয়েছিলেন ইসাবেলা ক্রুজকে। বাবা কিংবা মা কারও সঙ্গেই থাকেন না তিনি। থাকেন না হলিউডের মতো খরুচে শহরেও। ব্রিটেনেই বসবাস করেন তিনি। রবিবার দক্ষিণ লন্ডনের ক্রোয়ডনের একটি রাস্তায় স্বামী ম্যাক্স পার্কারের সঙ্গে বাড়ি খুঁজতে দেখা গিয়েছে তাকে। এসময়ে খুব সাদামাটা পোশাকে ছিলেন তিনি। জিনস এবং ব্যাগি সোয়েটশার্ট ছিল তার পরনে।
২০১৫ সালে আইটি স্পেশালিস্ট পার্কারকে বিয়ে করে সংসারী হয়েছিলেন ইসাবেলা। মাঝে বহু বছর টম ক্রুজ কিংবা নিকোল কিডম্যান কারও সঙ্গেই যোগাযোগ ছিল না তার। তবে সম্প্রতি নাকি আবার সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে। টম ক্রুজের আরও একটি মেয়ে আছে। দ্বিতীয় স্ত্রী কেটি হোমসের ঘরের সন্তান হলেন টমের আরেক মেয়ে সুরি ক্রুজ। কেটি হোমসের সঙ্গেও এখন বিচ্ছেদ হয়ে গেছে টম ক্রুজের।
ডেইলি মেইল









