চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লতিফ সিদ্দিকীর আসনে প্রার্থী হচ্ছেন কাদের সিদ্দিকী!

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৫:৪৯ পূর্বাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৫
রাজনীতি
A A

আওয়ামী লীগ থেকে বহিষ্কার, মন্ত্রিত্ব হারানো ও সর্বশেষ আব্দুল লতিফ সিদ্দিকীর পদত্যাগে এবার টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এতে সবচেয়ে আলোচনায় রয়েছেন তার আপন ছোট ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী উপনির্বাচনে অংশ নেবেন এমন তথ্য তার অনুসারীরাই নির্বাচনী মাঠে ছড়িয়েছেন। তবে তিনি কোন দল থেকে নির্বাচন করবেন তা এখনও পরিস্কার নয়।

একাধিক সূত্রমতে, কাদের সিদ্দিকীর নিজ দল কৃষক শ্রমিক জনতা লীগ থেকেই উপনির্বাচনে অংশ নিতে পারেন। সে জন্য তার দলের ১৪ দলীয় জোটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আওয়ামী লীগের শীর্ষ নেতারাও এ ব্যাপারে নমনীয় বলে সূত্রমতে জানা গেছে। তবে সার্বিক বিষয়টি নির্ভর করছে জোট নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। 

১৯৯৬ সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে টাঙ্গাইল-৮ বাসাইল-সখিপুর আসন থেকে নির্বাচিত হয়েছিলেন কাদের সিদ্দিকী। তিনি আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ১ নম্বর সদস্যও ছিলেন। 

১৯৯৬ সংসদের শেষ দিকে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার মনোমালিন্য দেখা দেয়। সে সময় তিনি আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়ে ওঠেন। এক পর্যায়ে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।

সে সময় উপনির্বাচনে তিনি কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করে গামছা প্রতীকে নির্বাচনে অংশ নেন। সে নির্বাচনে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রয়াত শওকত মোমেন শাহজাহানের কাছে পরাজিত হন। পরে শওকত মোমেন শাজাহানের মৃত্যুর পর ওই আসন থেকে নির্বাচনে অংশ নিতে চাইলেও তিনি আইনি জটিলতায় তা পারেননি। সেই থেকে কৃষক শ্রমিক জনতা লীগের রাজনীতি নিয়েই ব্যস্ত আছেন।

এর মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোট গঠন করা হলেও তাতে তিনি যোগ দেননি। আবার আওয়ামী লীগের সঙ্গে ১৪ দলেও থাকেননি। 

তবে অতি সম্প্রতি কাদের সিদ্দিকী শোকের কর্মসূচির অংশ হিসেবে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে গিয়েছিলেন। মাজারের পাশে তিনি চাঁদর বিছিয়ে শুয়ে রাত্রিও যাপন করেছেন। ১৬ আগস্ট তিনি বঙ্গবন্ধুর ৩২ নম্বরেও যান। দল থেকে ১৫ আগস্ট উপলক্ষে একটি শোকের পোস্টারও বের করেন। বর্তমানে তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ বা সরকারের সমালোচনা থেকেও বিরত রয়েছেন।

ট্যাগ: কাদের সিদ্দিকীলতিফ সিদ্দিকী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকা চৌধুরীর ছেলে হুম্মাম গ্রেপ্তার

পরবর্তী

‘রাশিয়ায় বিশ্বকাপ জিতে লিজেন্ড হতে চাই’

পরবর্তী

'রাশিয়ায় বিশ্বকাপ জিতে লিজেন্ড হতে চাই'

‘নিষিদ্ধ’ যে পিটার ছিলেন ইউরোপীয় বামপন্থী আর জাসদের সংযোগসেতু

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT