লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ ‘এমভি অভিযান-১০’ এ আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শুক্রবার এক শোক বার্তায় রাষ্ট্রপতি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ আহতদের আশু আরোগ্য কামনা করেন।
ঢাকা থেকে বরগুনাগামী ‘এমভি অভিযান-১০’ ঝালকাঠি সুগন্ধা নদীর দপদপিয়া এলাকায় গতকাল রাত তিনটার দিকে ইঞ্জিনে আগুন ধরে ৩৯ জনের প্রাণহানি এবং ৭০ জনের বেশি দগ্ধ হন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






