চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লজ্জা ভুলে ক্যারিবীয়দের লিড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটাররা ক্যারিবীয়দের বিরুদ্ধে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এজবাস্টনে দিবা-রাত্রির টেস্টে এক ইনিংস ও ২০৯ রানের বিশাল পরাজয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বর্তমান দলটার মুণ্ডপাত করেছিলেন অনেক সাবেক ক্রিকেটার। সব লজ্জা ছুঁড়ে ফেলে দ্বিতীয় টেস্টেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ক্যারিবীয়রা। ইংল্যান্ডের বিপক্ষে লিডসে সাই হোপ এবং ক্রেইগ ব্র্যাথওয়েটের জোড়া শতকে প্রথম ইনিংসে ১৬৯ রানের লিড পেয়েছে জেসন হোল্ডারের দল।

প্রথম ইনিংসে ইংলিশদের ২৫৮ রানের জবাবে মাত্র ৩৫ রানের মধ্যে ৩ উইকেট হারায় সফরকারীরা। সেখান থেকে ২৪৬ রানের বিশাল জুটি গড়ে দলকে লিডের পথ দেখান ব্র্যাথওয়েট-হোপ জুটি।

২০০৪ সালের পর ইংল্যান্ডের মাটিতে প্রথমবার লিড পেল ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যাথওয়েট ১৩৪ রানে থামলেও দলকে ৩২৯ রান পর্যন্ত টেনে নিয়ে গেছেন সাই হোপ। ব্যক্তিগত ১৪৭ রানে অ্যান্ডারসনের চতুর্থ শিকারে পরিণত হন তিনি। ২০১৩ সালের পর এই প্রথম কোন টেস্টে জোড়া শতকও পেল ক্যারিবিয়ানরা।

Banglabid

হোপ-ব্র্যাথওয়েটের পর দলকে দেড়শর বেশি লিড পাইয়ে দিতে অবদান আছে অধিনায়ক জেসন হোল্ডার ও জার্মেইন ব্ল্যেকউডের ৭৫ রানের জুটিরও। হোল্ডারের ব্যাট থেকে এসেছে ৪৩, আর ব্ল্যেকউড করেছেন ৪৯ রান। শেষ পর্যন্ত সফরকারীদের প্রথম ইনিংস থেমেছে ৪২৭ রানে।

টেস্ট ক্যারিয়ারে ২২ বারের মত ৫ উইকেট নিয়ে প্রথম ইনিংসে ইংলিশদের সফল বোলার জেমস অ্যান্ডারসন। বেন স্টোকসের ঝুলিতে গেছে ২ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিভিউ থাকলে বেঁচে যেতেন মিরাজ

পরবর্তী

মুহম্মদ জাফর ইকবালের আবেগ ও শিক্ষা ব্যবস্থার পতিত ব্যবস্থা

পরবর্তী
শিক্ষার্থীরা পরীক্ষার কক্ষে মনোযোগ দিয়ে লেখালেখি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুহম্মদ জাফর ইকবালের আবেগ ও শিক্ষা ব্যবস্থার পতিত ব্যবস্থা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবেরও আক্ষেপ আছে...

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬

যশোরের আউশ চাষিদের জন্য আশীর্বাদ ব্রি ধান ৯৮ ও ড্রাইয়ার মেশিন

আগস্ট ২০, ২০২৬

টেকসই চামড়াখাত বিনির্মাণে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটি: টিসিসি

আগস্ট ২০, ২০২৬

মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ

আগস্ট ২০, ২০২৬

প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়নে বদলে যাচ্ছে ঝিনাইদহ বিসিক শিল্পনগরী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT