চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লজ্জা থাকলে তারা আর কখনো দুর্নীতি করবে না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতিমের টাকা চুরি করে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান ধরা পড়েছে। আজ রায় হয়েছে, লজ্জা থাকলে তারা আর কোনদিন দুর্নীতি করবে না।

বৃহস্পতিবার বিকেলে বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন: যারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে তাদের বিচার এমনিই হয়, তাই হচ্ছে। মানুষ পুড়িয়ে মারার কারণে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, সেই বিচার এখন হচ্ছে। আজকে তিনি কোথায়।

প্রধানমন্ত্রী বলেন: আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, আর বিএনপি লুটপাট করে, দুর্নীতি করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। ২০১৮ সালের ডিসেম্বরে নির্বাচন হবে। আপনারা হাত তুলে ওয়াদা করুন আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিবেন, নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন অব্যাহত রাখবেন।

শেখ হাসিনা বলেন: আমাদের সময়ে বিদ্যুৎ, শিক্ষাখাতসহ বিভিন্ন খাতে উন্নয়ন হয়েছে। আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি, আর বিএনপি কমিয়েছে। আমরা এখন ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হয়েছি। প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন: শিক্ষার্থীদের আমরা বৃত্তির ব্যবস্থা করেছি। বিভিন্ন পর্যায়ে আমরা ২ কোটি ৩ লক্ষাধিক শিক্ষার্থীর বৃত্তির ব্যবস্থা করেছি। ঢাকা, রাজশাহী, সিলেটে আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয় করেছি। ভবিষ্যতে বরিশালসহ অন্যান্য বিভাগীয় শহরেও আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো।

Reneta

বরিশালবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, এই বরিশাল অনেক অবহেলিত ছিল। আমরা এখানে পায়রাবন্দর গড়ে তুলেছি। অনেক ব্রিজ করে দিয়েছি। ভোলায় গ্যাসের সন্ধান পাওয়া গেছে। পাইপলাইনের মাধ্যমে এ গ্যাস ভোলা থেকে বরিশালেও আনার ব্যবস্থা করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মিঠাপানির মাছ ও সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চুতর্থ অবস্থানে রয়েছে। বাংলাদেশ আর নিম্ন ও মধ্যম আয়ের দেশে থাকবে না, আমাদের লক্ষ্য বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা। আমার লক্ষ্য বাংলাদেশকে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত করা।

প্রধানমন্ত্রী জঙ্গিবাদ মোকাবেলায় বরিশালের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। পরিশেষে তিনি আবারো বরিশালে আসার ইচ্ছার কথা জানিয়ে বলেন, ‘আবার আসিবো ফিরে, ধানসিঁড়িটির তীরে, এই বরিশালে।’

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিলেটে সশস্ত্র অবস্থানে মুখোমুখি ছাত্রলীগ-ছাত্রদল, গুলির শব্দ

পরবর্তী

শ্রীলঙ্কাকে বিপদে ঠেলে মহাবিপদে বাংলাদেশ

পরবর্তী

শ্রীলঙ্কাকে বিপদে ঠেলে মহাবিপদে বাংলাদেশ

বিএনপি

শুক্রবার বাদ জুম্মা বিক্ষোভ, শনিবার প্রতিবাদ কর্মসূচি

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT