চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কায় দাপুটে জয়ে টি-টুয়েন্টি শুরু প্রোটিয়াদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
দলীয় ক্রিকেটাররা মাঠে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে সিরিজে হেরে বসা সাউথ আফ্রিকা টি-টুয়েন্টিতে শুরুটা করেছে দারুণ এক জয়ে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২৮ রানের জয় এনেছে কেশব মহারাজের দল।

কলম্বোয় প্রথম টি-টুয়েন্টিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৬৩ রান জমায় প্রোটিয়ারা। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৩৫ পর্যন্ত যেতে পারে লঙ্কানরা।

সফরকারীদের কার্যকরী সংগ্রহ এনে দেন টপঅর্ডারের ব্যাটসম্যানরা। ওপেনিংয়ে কুইন্টন ডি কক ৩ চার এক ছয়ে ৩২ বলে ৩৬, সমান চার-ছয়ে ৩০ বলে ৩৮ রান রিজা হেন্ড্রিক্সের।

Banglabid

তিনে নামা এইডেন মার্করাম এনেছেন ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহটা। এক চারের পিঠে ২ ছয়ে ৩৩ বলে ৪৮ রান এসেছে তার ব্যাটে।

বাকিদের মধ্যে ডেভিড মিলার ২ চার এক ছয়ে ১৫ বলে ২৬ রানের ক্যামিও দিয়েছেন। ৬ বলে অপরাজিত ১০ করে দেড়শ পেরিয়ে নিতে সাহায্য করেন ডোয়াইন প্রিটোরিয়াস।

লক্ষ্য তাড়ায় নেমে ওপেনিং থেকে ফিফটি পেয়েছে স্বাগতিকরা। ৫ চার ও ২ ছয়ে ৫৪ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন দিনেশ চান্দিমাল। তার ইনিংসটি হারের খাতায় যায় সতীর্থরা পাশে দাঁড়াতে না পারায়।

Reneta

আভিস্কা ফের্নান্দো ১১, ভানুকা রাজাপাকশে শূন্য, চারিথ আসালাঙ্কা ৬, অধিনায়ক দাশুন শানাকা ১৬, হাসারাঙ্গা ডি সিলভা শূন্য, ধনঞ্জয়া ডি সিলভা ১ রানে ব্যর্থ হয়েছে ফিরেছেন।

শেষদিকে এক চার ২ ছয়ে চামিকা করুনারত্নের ১৪ বলে অপরাজিত ২২ কেবল হারের ব্যবধানই কমিয়েছে। চান্দিমালের সাথে ২৫ বলে ৩১ রানের অবিচ্ছিন্ন জুটিসঙ্গী হয়েছেন তিনি।

দুদলের পরের টি-টুয়েন্টি রোববার, সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ মঙ্গলবার। সব খেলা একই মাঠে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২০৫০ সালের খাদ্য চাহিদা পূরণে তৎপর হয়ে উঠেছে বিশ্ব

পরবর্তী

৪১ বছর বয়সে টি-টুয়েন্টি বিশ্বকাপ দলে ডয়েসকেট

পরবর্তী
বাংলাদেশি ক্রিকেটার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৪১ বছর বয়সে টি-টুয়েন্টি বিশ্বকাপ দলে ডয়েসকেট

শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে উপস্থিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরুর প্রস্তুতি

সর্বশেষ

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT