ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে জয় পেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। অতিথিদের ৩০ রানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-0 তে এগিয়ে গেলো শ্রীলঙ্কা।
সোমবার পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে স্বাগতিকরা। কুশল পেরেরা, তিলকারত্নে দিলশান ও দিনেশ চান্দিমালের সাজানো ইনিংসে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৫ রান করে শ্রীলঙ্কা। দিলশান করেন সর্বোচ্চ ৫৬ রান। কাইরন পোলার্ড ৪২ রানে নেন দুই উইকেট।
জবাবে এক বল বাকি থাকতেই ১৮৫ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। আন্দ্রে ফ্লেচার সর্বোচ্চ ৫৭ রান করেন । সচিত্রা সেনানায়েকে ৪৬ রানে নেন ৪ উইকেট। এছাড়া মালিঙ্গা ও মিলিন্দা সিরিবর্ধনে দুটি করে উইকেট নেন।
বুধবার কলম্বোতে হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।





