চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কান ঘূর্ণিতে বেসামাল অজিরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৯ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৬
স্পোর্টস
A A

গল টেস্টে বল হাতে সবাইকে অবাক করে দিলেন শ্রীলঙ্কার স্পিনার রঙ্গনা হেরাথ। দ্বিতীয় লঙ্কান বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন তিনি। তাতে টেস্টে লঙ্কানদের বিপক্ষে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর করতে অস্ট্রেলিয়াকে বাধ্য করে সফরকারীরা। প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ২৫ রানে তিন উইকেট হারিয়েছে অজিরা।

নিজেদের প্রথম ইনিংসে ২৮১ রানের পর দ্বিতীয় ইনিংসে ২৩৭ রান করে শ্রীলঙ্কা। দুই ইনিংস মিলিয়ে লঙ্কানদের চেয়ে এখনো ৩৮৮ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। হাতে ৭ উইকেট থাকলেও টেস্টের পুরো তিনদিন বাকি।

টেস্টের প্রথম দিন বৃহস্পতিবার অস্ট্রেলিয়া ৫৪ রান করেছিল ২ উইকেট হারিয়ে। শুক্রবার দ্বিতীয় দিনে মাত্র ৫২ রান করতেই হারায় বাকি ৮ উইকেট।

Banglabid

এদিন প্রথম সেশনে তারা ২০ ওভারও ব্যাট করতে পারেনি। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ১০৬ রান শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। প্রায় ১২ বছরের মধ্যে এশিয়ার মাটিতে এটা তাদের সর্বনিম্ন রান। এর আগে ২০০৪ সালে মুম্বাইতে ৯৩ রানে তাদের ইনিংস গুটিয়ে গিয়েছিল।

হেরাথ ১১ ওভারে ৩৫ রান দিয়ে দুটি মেডেনসহ চার উইকেট শিকার করেছেন। আর পেরেরা ১৫ ওভারে ২৯ রান দিয়ে চারটি মেডেন ও চারটি উইকেট পেয়েছেন।

দ্বিতীয় দিনের তৃতীয় ওভারেই প্রথম উইকেট শিকার করে শ্রীলঙ্কা। ১৬তম ওভারে পেরেরার শেষ বলে বোল্ড হন আগের দিনে ১১ রান করা উসমান খাজা। পরের ওভারে হেরাথের প্রথম বলে বিদায় নেন এদিন মাত্র ৫ রান করা স্মিথ। হেরাথের মূল শো আসে ২৫তম ওভারে। এই ওভারের শেষ তিন বলে তিন জন ব্যাটসম্যানকে বিদায় করে দেন।

Reneta

৮ রান করা ভোগেস করুনাত্নের হাতে ক্যাচ আউট হওয়ার পর নেভিল এলবিডব্লিউর ফাঁদে পড়েন। শেষ বলে স্টার্ক বলটিকে কোনো রকম ফেরানোর চেষ্টা করেন। তবে এটি তার প্যাডে লেগে যায়। আম্পায়ার প্রথমে আউট দেননি। কিন্তু লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস রিভিউ আবেদন করেন। তাতে আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টে যায়। হ্যাটট্রিক পূর্ণ হয় হেরাথের। এর আগে শ্রীলঙ্কার একমাত্র বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছিলেন নুয়ান জয়সা।

১৯৯৯-২০০০ হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি এই কৃতিত্ব দেখান। এদিন অস্ট্রেলিয়ার পক্ষে একমাত্র মিশেল মার্শ ব্যক্তিগত রানের খাতায় দুই অঙ্কের ঘরে পৌঁছান। তিনি আউট হয়েছেন ২৭ রান করে। আর প্রথম দিনে ডেভিড ওয়ার্নার করেছিলেন ৪২ রান।প্রথম দিনেই শ্রীলঙ্কার প্রথম ইনিংস গুটিয়ে গিয়েছিল। মেন্ডিজের ৮৬ রানে ভর করে ২৮১ রান করেছিল তারা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী নিখোঁজ

পরবর্তী

জাতীয় দলে ফিরছেন মেসি!

পরবর্তী

জাতীয় দলে ফিরছেন মেসি!

ব্যাচেলরদের হয়রানি না করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT