চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কান কিংবদন্তিদের অভিনন্দনে সিক্ত সাকিব-তামিমরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৩ পূর্বাহ্ণ ২০, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

লঙ্কার মাটিতে লঙ্কানদেরই বধ করে নিজেদের শততম টেস্টে জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে এটি টাইগারদের প্রথম টেস্ট জয়। ঐতিহাসিক এই জয়ে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার সাবেকরা। কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে ও রাসেল আর্নল্ড মহাকাব্যিক জয়ে টাইগার দলকে অভিনন্দন জানিয়েছেন।

টুইট বার্তায় সাঙ্গাকারা লিখেছেন, ‘বাংলাদেশের অসাধারণ জয়। তারা নিজেদের শততম টেস্টে সাহস ও প্রত্যয় দেখিয়েছে। দারুণ এক টেস্ট ম্যাচ।’

সিরিজের নিষ্পত্তি না হওয়াটা একটু আফসোসও হচ্ছে সাঙ্গাকারার, ‘সবচেয়ে সুন্দর হতো যদি সিরিজে আরও একটা টেস্ট থাকত। হতাশার বিষয় হচ্ছে, সেটা নেই। সামনে এটা ভেবে দেখা যেতে পারে।’

বাংলাদেশের টেস্ট জয়ে অভিনন্দন জানিয়েছেন মাহেলা জয়াবর্ধনেও, ‘অভিনন্দন বাংলাদেশ। প্রথম টেস্টে হারের পর অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। শ্রীলঙ্কা যেভাবে লড়েছে তাতে গর্বিত।’

সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড লিখেছেন, ‘দারুণ করেছে বাংলাদেশ। বিশেষ উপলক্ষে অসাধারণ অর্জন।’ রাসেল ভীষণ মুগ্ধ তামিম ইকবালের ৮২ রানের দুর্দান্ত ইনিংসে, ‘তামিম দুর্দান্ত খেলেছে।’

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরো বেশি টেস্ট খেলার দাবি আরো বেশি প্রতিষ্ঠিত

পরবর্তী

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক ইরেশ যাকের

পরবর্তী
মামুনুর রশীদ ও ইরেশ যাকের

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক ইরেশ যাকের

শততম টেস্ট জয়ের আসল কারিগর সাকিব

সর্বশেষ

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT