চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় ভারতের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২০ পূর্বাহ্ন ২৫, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম টি-টুয়েন্টিতে স্বাগতিক ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। ভারতের ২০০ রানের টার্গেটে ১৩৭ এর বেশি তুলতে পারেনি লঙ্কানরা। ফলাফল ৬২ রানের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে লিড নিয়েছে রোহিত শর্মার দল।

লক্ষ্ণৌতে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় লঙ্কান অধিনায়ক দাশুন শানাকা। ব্যাটিংয়ে শুভ সূচনা পায় রোহিত শর্মার দল। দুই ওপেনার রোহিত ও ঈশান কিষাণের জুটিতে ভর করে বড় সংগ্রহের দিকে ছুটে ভারত। দলীয় ১১১ রানে অধিনায়কের উইকেট হারায় ভারত।

লহিরু কুমারার বলে আউট হওয়ার আগে ৩২ বলে ১ ছয় ও ২ চারে ৪৪ রান করেন রোহিত। অপর প্রান্তে নতুন ব্যাটার শ্রেয়াস আইয়ারকে নিয়ে সংগ্রহ বড় করার দায়িত্ব নেন কিষাণ। উইকেটরক্ষক ব্যাটার কিষাণ ৫৬ বলে ৩ ছয় ও ১০ চারের সুবাদে করেন ৮৯ রান।

বাকি সময় ব্যাটিংয়ে ঝড় তুলে ২৮ বলে ২ ছয় ও ৫ চারে ৫৭ করে ভারতকে ২ উইকেটে ১৯৯ রানের বড় সংগ্রহ এনে দেন আইয়ার।

লঙ্কান বোলারদের মধ্যে ১টি করে উইকেট তুলেছেন শানাকা ও কুমারা।

বড় লক্ষে শুরুতেই ওপেনার পাথুম নিশাঙ্কা কোনো রান না করেই ফিরে গেলে চাপে পড়ে সফরকারীরা। সেই চাপ সামলাতে না সামলাতেই কামিল মিশারার উইকেট হারায় লঙ্কানরা। মাঝে চারিথ আসালাঙ্কা এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করে গেলেও তাকে যথেষ্ট সংঘ দিতে পারেনি লঙ্কান মিডল অর্ডার। শেষ দিকে চামিরা ১৪ বলে ২৪ রান করে অপরাজিত থাকলেও তা কেবল ব্যবধান কমিয়েছে।

Reneta

অন্য প্রান্তে ধীর গতির ব্যাটিংয়ে ৪৭ বলে ৫৩ রান করে অপরাজিত ছিলেন আসালাঙ্কা।

ভারতীয় বোলারদের মধ্যে ২টি করে উইকেট তুলেছেন ভুবনেশ্বর কুমার ও ভেঙ্কটেশ আইয়ার।

জয়ে ভূমিকা রাখায় ম্যাচসেরার পুরস্কার জিতেছেন কিষাণ। সিরিজের পরের ম্যাচ ২৬ ফেব্রুয়ারি।

Jui  Banner Campaign
ট্যাগ: আইয়ারআসালাঙ্কাকিষাণরোহিত
শেয়ারTweetPin

সর্বশেষ

টি-টুয়েন্টি বিশ্বকাপ: গ্রুপিংয়ের যত ‘মারপ্যাঁচে’ নজর রাখতে হবে

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ সদস্যদের দ্বিতীয় শপথের বৈধতা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

খেলার পরিবর্তে ‘রাজনৈতিক’ প্রতিদ্বন্দ্বিতা চলে ভারত-পাকিস্তান ম্যাচে

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন ‘গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, প্রতিযোগিতামূলক’ হয়েছে: টিআইবি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

খেলাধুলার মতো শিল্প ও সংস্কৃতিকেও সমান গুরুত্ব দেয়া উচিত: জয়

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT