চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কানদের পাহাড় টপকানোর চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ইনিংস শেষে টের পাওয়া গিয়েছিল রঙ্গনা হেরাথের বিদায়ী টেস্টে কঠিন পরিস্থিতির মুখে পড়ছে শ্রীলঙ্কা। গল টেস্টের তিনদিন শেষেই সেই আশঙ্কা স্পষ্ট হয়ে গেল। মুত্তিয়া মুরালিধরনের পর দেশের সবচেয়ে সফল বোলারকে জয় উপহার দিতে হলে পাহাড় টপকাতে হবে লঙ্কানদের। জিততে হলে করতে হবে ৪৬২ রান। সব মিলিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে স্বাগতিকরা।

অভিষিক্ত ব্যাটসম্যান বেন ফোকসের সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৩৪২ রান করে ইংল্যান্ড। জবাবে ২০৩ রানেই নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩৮ রান করে দ্বিতীয় দিন শেষ করে ইংলিশরা। স্বাগতিকদের চেয়ে ১৭৭ রানে এগিয়ে ছিল সফরকারীরা।

প্রথম ইনিংসে পাওয়া ১৩৯ রানের লিডটাকে দ্বিতীয় ইনিংসে আরও বড় করে তোলে ইংল্যান্ড। বিনা উইকেটে ৩৮ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩২২ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। তাতে শ্রীলঙ্কার সামনে ৪৬২ রানের পাহাড়সম টার্গেট। ২৮০ বলে ১৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন ইংলিশ ওপেনার জেনিংস। সঙ্গে বেন স্টোকসের ৬২, জস বাটলারের ৩৫ আর বেন ফোকসের ৩৭ রান।

প্রথম ইনিংসে এক উইকেট নেয়ার পর ক্যারিয়ারের শেষ ইনিংসে বল হাতে দুই উইকেট নেন হেরাথ।

তৃতীয় দিনের শেষ ৭ ওভারের জন্য ব্যাটিং করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১৫ রান করেছে শ্রীলঙ্কা। ওপেনার করুনারত্নে-সিলভা অপরাজিত রয়েছেন। জয়ের জন্য এখনও ৪৪৭ রান করতে হবে স্বাগতিকদের। হাতে আছে পুরো দুইদিন ও ১০ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বেস্ট ট্রেনিং সাপোর্ট ইন্সটিটিউশন অ্যাওয়ার্ড’ পেল ডিসিসিআই

পরবর্তী

২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন

পরবর্তী
নির্বাচন

২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন

সমুদ্রের নিচে ক্রীতদাসের বেড়ি

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT