চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কানদের দুর্দশা চলছেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

মাত্র তিনদিনের ব্যবধানে বাংলাদেশ ও আফগানিস্তানের কাছে হেরে এশিয়া কাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল শ্রীলঙ্কা। সেই দুর্দশা ঘরের মাঠেও টেনে এনেছে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

লঙ্কানদের তাদেরই মাটিতে বৃষ্টি-আইনে ৩১ রানে হারিয়ে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেছে ইংল্যান্ড।

আকাশ মেঘলা থাকায় পেসারদের সুবিধার কথা ভেবে ডাম্বুলায় শনিবার টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন স্বাগতিক অধিনায়ক দিনেশ চান্দিমাল। অধিনায়ককে সঠিক প্রমাণ করতেই যেন প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই জেসন রয়কে সাজঘরে পাঠান লাসিথ মালিঙ্গা। সেই শেষ। এরপরই সম্ভাব্য বোলিং উইকেট হয়ে উঠতে থাকে ব্যাটিং রাজ্য!

রানের খাতা খোলার আগে রয়কে হারিয়ে সাবধানী শুরু ইংল্যান্ডের। পর ক্রমে খোলস ছেড়ে বেরিয়ে আসেন ব্যাটসম্যানরা। ৩৬ ওভারে ৪ উইকেটে একটা সময় পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ছিল ১৯০। জো রুটের ৭১ আর মাত্র আট রানের জন্য শতক হারানো অধিনায়ক ইয়ন মরগানের ৯২ রানে ইংলিশদের সংগ্রহ কতদূর পর্যন্ত যাবে সেই আলোচনা যখন তুঙ্গে, তখন আবারো মালিঙ্গার আঘাত।

শেষবার ৫ উইকেট পেয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে,২০১৪ সালে ঢাকায়। চার বছর বাদে মালিঙ্গার পাঁচ উইকেটে ইংলিশদের ৩০০ রানের স্বপ্ন থমকে দাঁড়ায় ২৭৮ রানে!

লঙ্কান ব্যাটসম্যানদের যে দুর্দশা এশিয়া কাপে ছিল। এদিন তা প্রকট হল আবারও। ক্রিস ওকসের তোপে ৭৪ রানের মধ্যে ৫ উইকেট হারানো লঙ্কানদের কিছুটা গুছিয়ে এনেছিলেন ধনাঞ্জয়া সিলভা ও থিসারা পেরেরা। দুজনের ৬৬ রানের জুটিতে একটু একটু করে এগোচ্ছিল শ্রীলঙ্কা।

Reneta

তখনই বাধ সাধে বৃষ্টি। তখন ২৯ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ১৪০। আবহাওয়ার বাধা এতটাই প্রবল ছিল যে, পরে আর বল গড়ায়নি। বৃষ্টি আইনে ইংল্যান্ড জয় পায় ৩১ রানে।

সিরিজের তৃতীয় ওয়ানডে হবে বুধবার। সিরিজের প্রথম ওয়ানডে ভেসে গিয়েছিল বৃষ্টিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসশ্রীলঙ্কা-ইংল্যান্ড সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬

বাংলাদেশের পোলট্রি মাংসে নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল

আগস্ট ৬, ২০২৬

দক্ষিণ এশিয়ার অন্যতম স্থিতিশীল মুদ্রা ‘টাকা’

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT