ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিপ্রায়ের কথা জানিয়ে দেশটির পররাষ্ট্র সচিব এস. জয়শংকর বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর (২০২১ সাল) এবং ভারতের স্বাধীনতার ৭৫ বছর অর্থাৎ ২০২২ সালকে লক্ষ্য রেখে দুই দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করতে চায় ভারত।
শনিবার হোটেল সোঁনারগাওয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক সম্পর্কে কথা বলেন জয়শংকর।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য উদ্ধৃত করে বলেন, প্রতিবেশী রাষ্টের সঙ্গে সুম্পর্কে রাখাটাই তার প্রথম লক্ষ্য। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সার্কভূক্ত দেশগুলো কিভাবে একসঙ্গে কাজ করতে পারে তাও ছিলো দুই প্রধানমন্ত্রীর আলোচনায়।







