চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীপুর সদর হাসপাতালে জনবল সংকটে ব্যাহত চিকিৎসা সেবা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ০৬, জুন ২০১৯
- সেমি লিড, লক্ষ্মীপুর, স্বাস্থ্য
A A

চিকিৎসক ও জনবল সংকটের কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। একইসাথে দালালদের দৌরাত্মে ভোগান্তির শিকার হচ্ছে চিকিৎসা নিতে আসা রোগী ও সাধারণ মানুষ।

লক্ষ্মীপুরের প্রায় ১৭ লাখ মানুষের চিকিৎসা সুবিধা দিতে ২০০৩ সালে লক্ষ্মীপুর সদর হাসপাতালকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়। ২০১৭ সালের ১৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটিকে ২৫০ শয্যার হাসপাতালে ঘোষণা দেন।

এরই মধ্যে ২ বছরের বেশি সময় পার হয়ে গেলেও বাড়েনি অতিরিক্ত ১শ’ শয্যার জনবল, প্রয়োজনীয় যন্ত্রপাতি আর চিকিৎসক। ৩টি আলট্রাসোনোগ্রাফি মেশিন থাকলেও নেই সংশ্লিষ্ট চিকিৎসক। রোগীদের অভিযোগ, হাসপাতালে টাকা ছাড়া মেলে না জরুরি সরকারি ওষুধ।

জেলা স্বাস্থ্য বিভাগের হিসাব মতে, প্রতিদিন এই হাসপাতালের বহিঃবিভাগে ১২শ’ থেকে ১৪শ’, জরুরি বিভাগে ২শ’ থেকে ২৫০ জন রোগী ভর্তি থাকে। জনবল সংকটের কারণে ইচ্ছা থাকলেও অনেক সময় কাঙ্খিত চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছ না বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার।

হাসপাতালে কনসালটেন্ট ও জুনিয়র কনসালটেন্টসহ চিকিৎসকের ২২ পদের পরিবর্তে রয়েছে ১৮ জন। অর্থোপেডিক্স, চক্ষু ও প্যাথলজি বিভাগের গুরুত্বপূর্ণ পদও খালি। একইভাবে নার্স, আয়া, ব্রাদার, সুইপার, ঝাড়ুদার ও দারোয়ানসহ বিভিন্ন পদের সংখ্যা ১০৩টি হলেও আছে মাত্র ৫৫ জন।

হাসপাতালের সমস্যাগুলো দ্রুত সমাধান করে জেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই আশা ভুক্তভোগী মানুষের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লক্ষ্মীপুর সদর হাসপাতালস্বাস্থ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীতে ভোর থেকে টানা বৃষ্টি: বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রমিক অধিকার প্রতিষ্ঠার দিন: মহান ‘মে দিবস’ আজ

মে ১, ২০২৬
বিশ্লেষকদের মতে  শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়; ছবি:এআই

জুলাইয়ের চেতনা কি পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT