লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রসহ দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার রাত ৯ টার দিকে একটি মাইক্রোবাস লক্ষ্মীপুর সদর থেকে রামগতির আলেকজান্ডারে যাওয়ার সময় মোটর সাইকেল আরোহী কলেজ ছাত্র আরমানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওই সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আহত হয় ১৫ যাত্রী। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ওদিকে রায়পুর বাস স্ট্যান্ড এলাকায় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন স্বপন নামের এক ব্যক্তি। স্বপন উপজেলার পূর্ব কেরোয়া গ্রামের খোকনের ছেলে।






