লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে রতন বাহিনীর প্রধান ইব্রাহিম হোসেন রতন
(৪৫) ও তার বড় ভাই বড় ভাই ইসমাইল হোসেন চৌধুরী (৫০) নিহত হয়েছে।
বুধবার
চন্দ্রগঞ্জ থানার বসিকপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দীন চ্যানেল আই অনলাইনকে জানান, ‘সকালে অজ্ঞাত সন্ত্রাসীরা একটি বেবিট্যাক্সিতে
করে এসে খুব কাছ থেকে তাদেরকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। এসময় হামলাকারীদের হাতে অত্যাধুনিক অস্ত্র দেখেছে প্রত্যক্ষদর্শীরা।
পুলিশ জানিয়েছে, রতন নিজেও একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিন বছরে আগেও একবার সে গুলিবিদ্ধ হয়। ওই ঘটনার পর থেকে রতন পলাতক ছিল। কয়েক দিন আগে সে এলাকায় ফিরে আসে।










