জনপদ

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, জলাবদ্ধতা ও নিরাপত্তার অভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, ঘটনাটি লক্ষ্মীপুরে ঘটেছে, নিরাপত্তার অভাব ও জলাবদ্ধতা প্রধান কারণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে ইয়াসিন আরাফাত ও পিয়াম নামে ৫ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৬টার দিকে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার মধ্য চর রমনী গ্রামে নিজ বাড়ীর পুকুরে পদে মারা যান তারা। নিহত ইয়াসিন চর রহমণী গ্রামের শরীফের ছেলে ও পিয়াম একই গ্রামের কামাল হোসেনের ছেলে।

এলাকাবাসী জানায়, একই বাড়ীর দুই শিশু বাড়ীর উঠানে খেলাধুলা করছিল। হঠাৎ করে তাদের আর সন্ধান না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে পুকুরে তাদের ভাসতে দেখেন স্বজনরা। সেখান থেকে অসচেতন অবস্থা উদ্ধার করে হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়:পানিতে ডুবেলক্ষ্মীপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…