চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীপুরে ডাকাতের হামলায় যুবলীগ নেতা খুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, জনপদ, লক্ষ্মীপুর
A A

মহিউদ্দিন মুরাদ: ডাকাত দলের হামলায় নিহত হয়েছেন যুবলীগ নেতা মো.মনির হোসেন (৩২)। এ ঘটনায় নিহতের স্ত্রীসহ পরিবারের আরও চারজন আহত হয়েছেন।

শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক গ্রামে এ ঘটনা ঘটে।

মনির ওই এলাকার আলী আহম্মদের পুত্র ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের যুবলীগের সভাপতির দায়িত্ব ছিলেন।

Banglabid

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যুবলীগ নেতা মনির হোসেন ইটভাটায় মাটি সরবরাহের কাজে বৃহস্পতিবার ব্যাংক থেকে দু’ লাখ টাকা তুলে ঘরে রাখেন। রাত আড়াইটার দিকে ১০/১২ জনের একদল ডাকাত মনিরের ঘরে ঢুকে তাকে বেঁধে রাখে। এ সময় চিৎকার ও চেচামেচি করে উঠলে মনির হোসেন ও তার স্ত্রীকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে ডাকাত দল। এ ঘটনায় নিহতের স্ত্রীসহ আহত হন পরিবারের চারজন। নিহতের স্ত্রী গুরুতর আহত মিলনকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত মনির আন্দারমানিক গ্রামের আলি আহম্মদ বাসুর ছেলে। পেশায় তিনি ইটভাটার মাটির সর্দার। ১৫ দিন আগে তিনি ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। তার এক মেয়ে ও তিন ছেলে রয়েছে।

সদর থানার ওসি আজিজুর রহমান মিয়া জানান, ডাকাতের হামলায় ব্যবসায়ী মনির নিহত ও তার স্ত্রী আহত হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিষয়ে পুলিশি অভিযান অব্যাহত আছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

Reneta

তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুসাইন বলেন, ঘটনাটি মর্মান্তিক। ডাকাতরা ঘরে ঢুকে মনিরকে কুপিয়ে হত্যা করেছে। তার স্ত্রীর অবস্থাও গুরুতর।

জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু ও সাধারণ সম্পাদক আব্দুল্যা আল নোমান এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান এবং নিরাপরাধীদের হয়রানি না করার জন্য আহবান জানান।

পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া ও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তারা জনপ্রতিনিধি, এলাকাবাসী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দেন।

এর আগেও তেওয়ারীগঞ্জের পাশের ইউনিয়ন কুশাখালীতে ডাকাতদের গুলিতে স্থানীয় যুবলীগ নেতা মোসলেহ উদ্দিন মারা যায়। তার ঘরে ডাকাতিকালে তখন পরিবারের ৪ সদস্য আহত হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সন্ধ্যার আলোয় ‘গোলাপি সর্ষেফুল’ দেখল অস্ট্রেলিয়া

পরবর্তী

‘মাশরাফীকে তো কেউ বাদ দিচ্ছে না’

পরবর্তী

‘মাশরাফীকে তো কেউ বাদ দিচ্ছে না’

চট্টগ্রামকে হারিয়ে বঙ্গবন্ধু কাপে চ্যাম্পিয়ন খুলনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিএনসিসি প্রশাসক সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৫ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি

আগস্ট ২৩, ২০২৬

সীমান্ত নিয়ে আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দাবি ভারতের, আমদানি ব্যাহত হওয়ার আশংকা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT