চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীপুরে এইচএসসি পরীক্ষার্থী গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩০ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৭
জনপদ, লক্ষ্মীপুর
A A
লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পারিবারিক কলহের জের ধরে এইচএসসি পরীক্ষার্থী গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ করেছেন নিহতের পরিবার। নিহত গৃহবধূর নাম আসমা উল হোসনা (২০)।

রোববার সকালে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। চন্দ্রগঞ্জ থানাধীন হাজিরপাড়া ইউপির পূর্ব আলাদাদপুর গ্রামে নিহতের স্বামীর বাড়ি পলোয়ান বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ আসমা উল হোসনা বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউপির গৌবিন্দের গ্রামের প্রবাসী হোসেন আহম্মদের কন্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৫ এপ্রিল পূর্ব আলাদাদপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে বেল্লাল হোসেন লিটনের সঙ্গে বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউপির গৌবিন্দের গ্রামের সৌদি প্রবাসী হোসেন আহম্মদের মেয়ে কলেজছাত্রী আসমা উল হোসনার বিয়ে হয়।

বিয়ের পর থেকে স্বামী লিটনের সঙ্গে আসমার বনিবনা হচ্ছিলনা। নিহতের মা সেলিনা আক্তার জানান, শনিবার এইচএসসি বিজ্ঞান বিভাগের পরীক্ষা দিয়ে দুপুরে স্বামীর বাড়িতে ফিরে যায় আসমা। সন্ধ্যায় আসমা তাকে (মাকে) ফোন করে বলে, ‘আমাকে কেন এখানে বিয়ে দিয়েছেন। আমি এখানে অশান্তিতে আছি। আমি বাঁচবো না। আমাকে জল্লাদের কাছে কেন বিয়ে দিয়েছেন?’ এসব বলে কাঁদতে থাকেন নিহতের মা সেলিনা আক্তার।

তিনি অভিযোগ করেন, তার মেয়েকে স্বামী লিটন, দেবর আব্দুল্যাহসহ শ্বশুর শাশুড়ি মিলে হত্যা করেছে।

Reneta

নিহতের চাচা মো. সহিদ একই অভিযোগ করে বলেন, তার ভাতিজীকে হত্যা করে লাশ বসতঘরের ভিতর ঝুলিয়ে রাখা হয়েছে।
সকালে খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দুপুরে মর্গে পাঠায়।

চন্দ্রগঞ্জ থানার এসআই মেলকাম ডি সিলভা বলেন, ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছেনা। রিপোর্ট পাওয়ার পর আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লক্ষ্মীপুরহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT