চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লকারে ৬ শিশু সন্তানের লাশ রাখায় মায়ের সাজা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A
অ্যান্ড্রিয়া গিজব্রেখট

অ্যান্ড্রিয়া গিজব্রেখট

গোপনে পরপর ৬টি শিশু জন্ম দিয়ে সবগুলোর মৃতদেহ ভাড়া করা স্টোরেজ লকারে লুকিয়ে রাখার অভিযোগ কানাডার এক নারীর বিরুদ্ধে আদালতে প্রমাণিত হয়েছে।

উইনিপেগের অধিবাসী অ্যান্ড্রিয়া গিজব্রেখটের প্রতিটি শিশুকে হত্যার অভিযোগে সর্বোচ্চ দু’বছরের কারাদণ্ড হওয়ার কথা। এক মাস মামলা চলার পর কানাডার ম্যানিটোবা প্রাদেশিক আদালতের বিচারক মারে থম্পসন সোমবার তার সিদ্ধান্ত পড়ে শোনান।

২০১৪ সালের অক্টোবরে উইনিপেগে ভাড়ায় পাওয়া যায় এমন একটি স্টোরেজ ফ্যাসিলিটি একটি লকারে ৬টি নবজাতকের মৃতদেহ পায় পুলিশ। ‘ইউ-হল’ নামের ওই স্টোরেজ ফ্যাসিলিটির লকারের ভাড়া পরিশোধ না করায় কর্মীরা লকার পরিষ্কার করতে গিয়ে একটি প্লাস্টিকের ব্যাগ পান। সেটি থেকে দুর্গন্ধ বের হলে ব্যাগ খুলে তারা ওই ভয়াবহ আবিষ্কারটি করে।

পুলিশকে জানানোর অল্প সময় পরই অ্যান্ড্রিয়া গিজব্রেখট গ্রেফতার হন।

৬টি শিশুর দেহাবশেষের সবগুলো পচে গিয়েছিল। এদের মধ্যে একেকটি পচনের একেক পর্যায়ে থাকলেও অবস্থা খুব খারাপ হওয়ায় সেগুলোর ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ বোঝা যায়নি। শিশুগুলো জীবিত না মৃত জন্ম নিয়েছিল সেটাও জানা সম্ভব হয়নি।

সোমবার বিচারক মারে থম্পসন বলেন, মামলার অনুসন্ধানে যে তথ্য-প্রমাণ পাওয়া গেছে তাতে কোনো সন্দেহই নেই যে, গিজব্রেখট পরপর ছ’বার তার গর্ভধারণের তথ্য লুকিয়েছেন এবং এর ফলে ৬টি পরিণত ও প্রায় পরিণত শিশুর জন্ম হয়। গর্ভবতী অবস্থায় তিনি কখনো ডাক্তারের কাছেও যাননি বলে জানিয়েছে বিবিসি।

Reneta

“তার (গিজব্রেখট) সবগুলো কাজ থেকে একটি সিদ্ধান্তেই আসা যায়: গিজব্রেখট জানতেন তার বাচ্চাগুলো জীবিত জন্মানোর কথা এবং তিনি তাদের জন্মের বিষয়টি লুকাতে চেয়েছিলেন,” আদালতের সিদ্ধান্ত পড়ে বলেন বিচারক থম্পসন।

ইউ-হলের এই স্টোরেজ ফ্যাসিলিটিতেই একটি লকারে পাওয়া যায় ছয় নবজাতকের দেহাবশেষ

আদালত থেকে গণমাধ্যমে সিদ্ধান্তটি সরাসরি সম্প্রচার করা হয়। থম্পসন বলেন, মেডিক্যাল পরীক্ষা ও যুক্তি বিবেচনায় আনলে সেখান থেকে ধারণা করা যায় শিশুগুলো জন্মের সময় সম্ভবত জীবিত ছিল। গিজব্রেখটের কোনো গর্ভকালীন জটিলতা থাকার প্রমাণও পাওয়া যায়নি বলে উল্লেখ করেন তিনি।

নবজাতকদের দেহাবশেষের সঙ্গে লকারের ভেতর ছোট বাচ্চাদের কিছু পোশাক, তোয়ালে এবং কম্বলও পাওয়া গিয়েছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্য, এসব জিনিসের প্রাপ্তিই প্রমাণ করে, বাচ্চাগুলো অ্যান্ড্রিয়া গিজব্রেখটের বাসায় জীবিত জন্ম নিয়েছিল এবং সেখান থেকেই তাদের এনে লকারে রাখা হয়।

আসামীপক্ষের আইনজীবী গ্রেগ ব্রডস্কি মামলা চলাকালে কোনো সাক্ষী হাজির না করলেও যুক্তি দেখান, তার মক্কেল সন্তানদের বাঁচানোর উদ্দেশ্যে স্টোরেজ লকারে রেখেছিলেন, লাশ গুম করার উদ্দেশ্যে নয়। তবে আদালত এ যুক্তি গ্রহণ করেননি।

আদালতের সিদ্ধান্ত সোমবার জানানো হলেও শাস্তির রায় ঘোষণার তারিখ এখনো ধার্য হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাশিশু হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আনুশকা শর্মা এবার ‘পাঞ্জাবি ভূত’

পরবর্তী

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমিতে বসতি স্থাপনে ইসরায়েলের প্রস্তাব পাশ

পরবর্তী

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমিতে বসতি স্থাপনে ইসরায়েলের প্রস্তাব পাশ

এক কারাগারেই ১৩ হাজার মানুষের ফাঁসি

সর্বশেষ

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬

মাথা উঁচু করে বাঁচতে চান জুলাইয়ের আহতরা

জুলাই ১৯, ২০২৬

ফাইনালের আগে ঢাকায় সঞ্জয় দেব-প্রীতম হাসানের কনসার্ট

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT