চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লকডাউন’ হলেও বন্ধ হবে না ব্যাংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৮ অপরাহ্ণ ২২, মার্চ ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

দেশে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউন ঘোষণা করা হলেও ব্যাংকের কোনো শাখা বন্ধ করা যাবে না। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে নগদ অর্থের লেনদেন করতে পারে সেজন্য যেকোনো অবস্থায়ই ব্যাংকের সব শাখা খোলা রাখতে হবে।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের এক বিশেষ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

বৈঠকে জানানো হয়, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মাদারীপুরের শিবচর ও গাইবান্ধার সাদুল্লাপুরে ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আরো এলাকা লকডাউন হতে পারে।

তবে, সভায় সিদ্ধান্ত হয় সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে নগদ অর্থের লেনদেন করতে পারে সেজন্য যেকোনো অবস্থায়ই ব্যাংকের সব শাখা খোলা রাখতে হবে। লকডাউন হলেও শাখা বন্ধ করা যাবে না।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, বিশ্বমহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সব ধরনের প্রশিক্ষণ কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের যেসব কর্মকর্তা প্রশিক্ষণ অথবা অফিসিয়াল কাজে দেশের বাইরে অবস্থান করছেন, তাদের ১৪ দিনের ছুটি দেওয়া হবে। এমনকি যাদের পরিবারে কোনো সদস্য বিদেশ থেকে এসেছে তাদের ক্ষেত্রেও ১৪ দিন বাধ্যতামূলক ছুটি নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

তিনি বলেন, খুব শিগগির বাংলাদেশ ব্যাংকের প্রতিটি বিভাগের সামনে থার্মাল স্ক্যানারের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই বেশিরভাগ বিভাগের সামনে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে।

Reneta

বৈঠক সূত্রে জানা যায়, ব্যাংকের কয়েকটি শাখা বন্ধ রেখে অন্যান্য শাখাগুলো বন্ধ ঘোষণার অনুরোধ করেছিল একটি ব্যাংক। কিন্তু সেটা সরাসরি নাকচ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কারণ সংকটের সময়গুলোতে মানুষের টাকার প্রয়োজন বেশি হয়। বলা হয়, সতর্কতা অবলম্বন করে সবাই ব্যাংক থেকে টাকা উঠাতে ও জমা দিতে পারবেন।

এছাড়া প্রত্যেকটি ব্যাংককে তাদের বোর্ড মিটিংগুলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে করার নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি বন্ধ করতে হবে ১০ জনের বেশি অংশগ্রহণকারীর সব ধরনের প্রশিক্ষণ কর্মসূচি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে একই স্থান থেকে সেই প্রশিক্ষণ শুরু হবে। আর যেসব প্রশিক্ষণে অংশগ্রহণকারীর সংখ্যা ১০ জনের কম তারা বড় কক্ষে দুই মিটার দূরত্ব বজায় রেখে প্রশিক্ষণ শেষ করবে।

সূত্র জানায়, প্রয়োজনে দীর্ঘমেয়াদী বন্ডগুলো ক্যাশ করতে পারবে ব্যাংকগুলো। এতে সময় হিসাব করে মুনাফা পরিশোধ করা হবে। যদিও অধিকাংশ ব্যাংকের তারল্যে কোনো সমস্য নেই। তারপরও যাদের সমস্যা হবে তারা বন্ডের পরিবর্তে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে টাকা নিতে পারবে। খুব শিগগির এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিচারক মো. সুজন মিয়ার  ছুড়ে মারা কাঁচের পেপার ওয়েটে আহত শিক্ষানবীস আইনজীবি সাবিহা সুলতানা (প্রতিনিধি)।

নারী আইনজীবীর মাথায় পেপার ওয়েট ছুড়ে মারা সেই বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহার

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংবাদ প্রকাশের পর ইকনের পাশে জেলা প্রশাসন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

হাসপাতালের কক্ষ থেকে নার্স হাছিনার মরদেহ উদ্ধার

জুলাই ২৩, ২০২৬
ছবি: বৃদ্ধ মা আয়েশা খাতুন

সন্তানদের অবহেলায় জীবিত থাকতেই নিজের কবর খুঁড়ে রাখলেন বৃদ্ধা মা

জুলাই ২৩, ২০২৬

খাদ্য উৎপাদনের বড় ধরনের ঝুঁকির মুখে বাংলাদেশ: ডব্লিউএফপি

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT