কঠোর লকডাউন ভেঙে জনগণ নিজের ক্ষতি করছে বলে দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী পরিষদ বৈঠক শেষে তিনি জানান, জনগণকে সুরক্ষিত রাখতে সরকার শুধু শহর নয় ইউনিয়ন পর্যায়েও ভ্যাকসিন কার্যক্রম জোরদার করছে। এর মাঝেও মানুষের অসচেতন আচরণ নিয়ে মন্ত্রী পরিষদ বৈঠক শেষে দুঃখ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিন কার্যক্রমে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।







