লকডাউন আরও এক সপ্তাহ বাড়তে পারে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ঢাকার একটি ব্যস্ত সড়ক ও চত্বরের দৃশ্য, যেখানে যানবাহন ও মানুষজন চলাচল করছে, শহরের জীবনযাত্রার চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান সরকারের দেওয়া লকডাউন বা বিধিনিষেধ ১৬ মের পর আরও এক সপ্তাহ বাড়তে পারে।
বৃহস্পতিবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এই কথা জানান।
তিনি আরো বলেন, এর পাশাপাশি মাস্ক পরা বাধ্যতামূলক করতে সংক্রমণ আইনে পরিবর্তন আনা হচ্ছে।
করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১৪ এপ্রিল থেকে দেশে শুরু হয় কঠোর লকডাউন। তারও আগে ৫ থেকে ১৪ এপ্রিল সকাল পর্যন্ত চলে প্রথম দফার লকডাউন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






