চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লকডাউনে শিশুরা সুষম খাদ্য থেকে বঞ্চিত হয়েছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ১১, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
শিক্ষার্থীরা লকডাউনে সুষম খাদ্য থেকে বঞ্চিত শিশু. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের লকডাউনে মফস্বল এলাকায় খাদ্যাভাব না থাকলেও শিশুরা সুষম ও পুষ্টিযুক্ত খাদ্যের যোগান থেকে কিছুটা বঞ্চিত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

সম্প্রতি “মাল্টি সেক্টর ইম্প্যাক্ট স্টাডি অফ কোভিড-১৯ টুওয়ার্ডস দ্যা লাইভস অফ চিলড্রেন এন্ড ইয়ুথ” শীর্ষক একটি গবেষণার প্রাপ্ত ফলাফল বিষয়ে অনলাইন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ এবং জয়েনিং ফোর্সেস নামক শিশু অধিকার বিষয়ক দুটি কোয়ালিশন যৌথভাবে “মাল্টি সেক্টর ইম্প্যাক্ট স্টাডি অফ কোভিড-১৯ টুওয়ার্ডস দ্যা লাইভস অফ চিলড্রেন এন্ড ইয়ুথ” শীর্ষক একটি গবেষণা সম্পন্ন করেছে।

Banglabid

গবেষণায় প্রাপ্ত ফলাফল বিষয়ে সরকার, সুশীল সমাজ সহ বিভিন্ন স্টেকহোল্ডারদের অবহিত করণের লক্ষ্যে গতকাল বুধবার উভয় নেটওয়ার্কের সদস্য সংস্থাগুলো যৌথভাবে একটি অনলাইন সভার আয়োজন করে।

ডেপুটি স্পিকার জানান মাঠ পর্যায়ে শিশুরা যে সকল বাধাবিপত্তিগুলোর মুখোমুখি হচ্ছে সেগুলো সরকারের কাছে তুলে ধরলে সরকার সমাধানের ব্যবস্থা করতে উদ্যোগী হবে।

তিনি বলেন, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে আমাদের শিশুদের সকল সমস্যার সমাধান করা সম্ভব।

Reneta

বিশেষ অতিথি পার্লামেন্টারিয়ান ককাস অন চাইল্ড রাইটস এর সভাপতি অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু বলেন, প্রতিবেদনটি শিশু অধিকার বিষয়ে সরকারের একটি প্রামাণ্য দলিল হয়ে থাকবে। আজকের শিশু কালকের রাষ্ট্র নায়ক হবে যাদের নিরাপত্তা, সুস্বাস্থ্য এবং বয়স বৃদ্ধির প্রতিটি পর্যায়ে প্রয়োজনীয় সুযোগ সুবিধাগুলো প্রদান করা সরকারের পরিকল্পনায় আছে এবং সরকার এ বিষয়ে তৎপর।

করোনাভাইরাসের প্রকোপ কমে আসলে এ প্রতিবেদনে পাওয়া তথ্যগুলো জেলা, উপজেলা তথা মাঠ পর্যায়ে সরকারি ও বেসরকারি সকল সংগঠন ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গগণের কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা করতে হবে।

বিশেষ অতিথি সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. শহিদুল ইসলাম জানান, সারাদেশে ৩টি শিশু উন্নয়ন কেন্দ্র রয়েছে এবং এ সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। কোভিডকালীন শিশুদের সুস্বাস্থ্য সুরক্ষার বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখা হয়েছে। স্কুল বন্ধ থাকলেও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণগুলো নিয়মিত পরিচালনা করা হয়েছে এবং সরকারের থেকে যেকোনো নির্দেশনা প্রতিপালনে সমাজসেবা অধিদপ্তর সকল ধরণের পদক্ষেপ গ্রহণ করবে।

বিশেষ অতিথি জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ বলেন, করোনাকালীন শিশুদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি যথাযথভাবে আলোচিত হয়েছে বিগত বিশ বছরে সেভাবে আলোচিত হয়নি।

সরকার এ বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবেন এবং এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।

শিশু জেবিন আক্তার জানান, করোনাকালীন স্কুল কলেজ সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় আমরা ঘর থেকে বেরোতে পারছিলাম না, অনেক চাপে ছিলাম। করোনা পরিস্থিতি এখন আগের তুলনায় একটু ভাল হওয়ায় এখন আমরা আগের চেয়ে অনেক ভাল আছি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিজের জীবনের সঙ্গে গল্পের মিল পেয়েছি: মৌসুমী মৌ

পরবর্তী

সাংবাদিক পরিচয়ে ভুয়া কার্ডধারীর বিরুদ্ধে পিআইডির জিডি

পরবর্তী
Press Information Department (PID) signboard in Bengali and English. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক পরিচয়ে ভুয়া কার্ডধারীর বিরুদ্ধে পিআইডির জিডি

জিকো ও হাবীব হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাবীবের ‘ঠাণ্ডা কফি’র রহস্য ঘোচালেন জিকো!

সর্বশেষ

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT