চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লকডাউনে প্রেমের গল্প: একসঙ্গে নিশো-মেহজাবীন-পলাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫০ অপরাহ্ণ ১৩, মে ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাসের কারণে সমস্ত শুটিং বন্ধ। কিন্তু সৃষ্টিশীল কিংবা কাজের মানুষকে কি দমিয়ে রাখা যায়? ফলত লকডাউনের এই সময়ে ঘরে বসেই নির্মিত হলো শর্টফিল্ম ‘ওয়েটিং’।

নির্মাণ করেছেন সময়ের তরুণ নির্মাতা কাজল আরেফিন অমি। আর এই শর্টফিল্মে নিজেদের ঘরে থেকে অভিনয় করেছেন আরফান নিশো ও মেহজাবীন। তাদের সঙ্গে আরও ছিলেন জিয়াইল হক পলাশ।

কোনোরকম ডিওপি, লাইট, প্রোডাকশন ও শিল্পীদের একত্রিত করা ছাড়াই প্রায় অসম্ভব এ কাজটি করেছেন তারা।

মঙ্গলবার রাতে সিলভার স্ক্রিনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়া করোনাকালের মিষ্টি প্রেমের গল্পে নির্মিত এ শর্টফিল্মটির ব্যাপ্তিকাল মাত্র ১৩ মিনিট! অনলাইনে উন্মুক্ত হওয়ার পরেই ফেসবুক, ইউটিউবে বাহবা পাচ্ছে এ কাজ।

এ প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে কাজল আরেফিন অমি বলেন, এটি সম্পূর্ণ ঘরে বসে নির্মাণ করা কাজ। একেবারে সাধারণ গল্প দেখিয়েছি। যে তিনজন কাজ করেছেন তাদের আন্তরিকতা না থাকলে কোনোভাবেই কাজটি সম্পন্ন করা যেতো না। একদিকে কাজটি যেমন এক্সপেরিমেন্টাল অন্যদিকে চলমান নেতিবাচক ইস্যু ভুলে থাকার মতো।

তবে ‘ওয়েটিং’ শর্টফিল্মটি ১৩ মিনিটের হলেও শুটিং শেষ করতে প্রায় সপ্তাহখানে লেগেছে বলে জানান অমি। তিনি বলেন, আফরান নিশো ভাইয়ের অংশের কাজ শেষ হতে লেগেছে পাঁচদিন। কারণ তার মোবাইলে ভিডিও ধারণের অন্যান্য উপকরণে সমস্যা ছিল। মেহজাবীন আপু দেড় দিনেই তার অংশের কাজ করেছেন।

Reneta

অমি আরও বলেন, মোবাইলে শুটিং ও ফ্রেমিং দেখে কেউ কেউ মনে করেছে ক্যামেরায় শুটিং করেছি কিনা, কিন্তু মোটেও তেমনটা নয়। পুরো কাজটাই প্রত্যেকে তাদের মুঠোফোনে ধারণ করেছেন।

কাজটি প্রসঙ্গে আফরান নিশো বলেন, আমার বাসায় স্ত্রী ও পাঁচ বছরের সন্তান রয়েছে। তারা এ কাজে হেল্প করেনি। আমি নিজের বাসায় শুটিং করেছি। ভিডিও ধারণ করতে একাধিকবার বেগ পোহাতে হয়েছে। নিজেই ফ্রেমিং করে নিজেই অভিনয় করেছি। এ এক অন্যরকম অভিজ্ঞতা।

তবে মেহজাবীনকে শুটিংয়ে তার ছোটবোন সাহায্য করেছে। এ অভিনেত্রী বলেন, আমার ছোটবোন ক্যামেরায় ছিল, মেকআপ, পোশাকেও সে সাহায্য করেছে। এ জন্য দুদিনে কাজ শেষ করার কথা থাকলেও দেড়দিনে করা সম্ভব হয়েছে।

মেহজাবীন আরও বলেন, শুটিংয়ে একজন ডিওপি কতোটা গুরুত্বপূর্ণ সেটা এই কাজটা করতে গিয়ে নতুন করে অনুভব করেছি। এছাড়া ক্যামেরার পিছনে লাইট, প্রডাকশনে যারা কাজ করে তারাও যে শুটিংয়ের অপরিহার্য অংশ সেটাও একাধিকবার মনে হয়েছে।

শর্টফিল্মে আফরান নিশোর ছোটভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ। তিনি জানান, শুটিং করার জন্য বন্ধুর সাহায্য নিয়েছেন। এ কারণে আটদিন তাকে ওই বন্ধুর বাড়িতে থাকতে হয়েছে। আর জন্যই তার বাসা থেকে বাবা-মা ফোনে বারবার উদ্বিগ্নতা প্রকাশ করেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অমিনিশোপলাশপ্রেমমেহজাবীনলকডাউনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

৩৫ বছরে দ্য ডেইলি স্টার

এপ্রিল ২৪, ২০২৬

‘কাজই শামস সুমনকে বাঁচিয়ে রাখবে’

এপ্রিল ২৪, ২০২৬

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: তারকাখচিত বিনোদনের রঙিনতম উৎসব

এপ্রিল ২৪, ২০২৬

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬

তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনে জামায়াতের এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT