চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লকডাউনের মধ্যে টানা ৩ দিন হেঁটে বাড়ির কাছে গিয়ে কিশোরীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

চলমান লকডাউনের মধ্যে হাইওয়ে এড়িয়ে জঙ্গলের রাস্তা কেটে বাড়ির পথে টানা তিনদিন ধরে হাঁটছিলো ১২ বছর বয়সী মেয়েটি। কিন্তু শেষ পর্যন্ত বাড়িতে ফেরা হলো না তার। নিজের গ্রাম থেকে মাত্র ১ ঘণ্টা দূরে থাকতেই প্রাণ হারায় সে।

ভারতের তেলেঙ্গানা থেকে ১৫০ কিলোমিটার দূরে ছত্তিসগড়ের বিজাপুর জেলায় যাওয়াই ছিলো তার উদ্দেশ্য। জামলো মাকদম পরিবারের জন্য অর্থ উপার্জনের জন্য তেলেঙ্গানার মরিচক্ষেতে কাজ করতো। গত ১৫ এপ্রিল আরো ১১ জনের সঙ্গে বাড়ির উদ্দেশে পায়ে হেঁটে যাত্রা শুরু করে সে।

পুরো দলটির সঙ্গে টানা তিনদিন হেঁটে বাড়ি থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে শনিবার বিকেলে পেটে প্রচণ্ড ব্যথায় কাতর হয়ে পড়ে সে। সেখান থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

সিনিয়র ডিস্ট্রিক্ট মেডিক্যাল অফিসার বিআর পূজারি জানান, সে পানিশূন্যতা ও অপুষ্টিতে ভুগছিলো। তবে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তার শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতাও ছিলো।

মেয়েটির বাবা আন্দোরাম মাকদম বলেন, দুই মাস ধরে তেলাঙ্গানায় কাজ করছিলো সে। তিন দিন ধরে হাঁটছিলো। পরে বমি করে আর পেটে ব্যথাও হয় তার। ওই দলের অন্যরা জানায়, সে ঠিকমতো খায়ওনি। রাজ্য সরকার নিহত মেয়েটির পরিবারের জন্য ১ লাখ টাকার অনুদান ঘোষণা করেছে।

করোনাভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে হাজার হাজার অভিবাসী শ্রমিক নিজেদের বাড়ি থেকে অনেক দূরে আটকা পড়েছে। সেখানে না আছে তাদের চাকরি আর না আছে আশ্রয়স্থল। তাই হতাশাগ্রস্ত অনেকেই দীর্ঘ পথ পায়ে হেঁটে পারি দিতে শুরু করছেন।

Reneta

করোনাভাইরাসের সংক্রমণ রোধের জন্য নেওয়া লকডাউনের পদক্ষেপ অভিবাসী শ্রমিকদের এভাবে চলাচলে ব্যহত হবে তাই সরকারের পক্ষ থেকে তাদের খাবার ও আশ্রয় দেয়া হবে উল্লেখ করে থামানো হচ্ছে। কিন্তু দরিদ্র এবং অনিয়মিত খাবারের উপর বেঁচে থাকা পরিবারের গল্পগুলো কঠোরভাবে আবদ্ধ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রকাশিত হচ্ছে।

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে আর প্রাণ হারিয়েছে ৫৯০ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসভারতমৃত্যুলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT