চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লকডাউনেও চলছে ১১ জোড়া ট্রেন, ফেরত দেয়া যাচ্ছে টিকিট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ২৩, জুন ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

সারাদেশে ১১ জোড়া ট্রেন চলার কথা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এরমধ্যে পাঁচ জোড়া আন্তঃনগর ও ছয় জোড়া কমিউটার-মেইল ট্রেন। এর বাইরে বিভিন্ন ট্রেনের অগ্রিম টিকিটের টাকা ফেরত দেয়া হচ্ছে।

আন্তঃনগর ট্রেনগুলোর সবই চট্টগ্রাম-সিলেট এবং চট্টগ্রাম-ময়মনসিংহ রুটের। তবে লকডাউন ঘোষণা করা এলাকার আওতাধীন স্টেশনে ট্রেনগুলো যাত্রাবিরতি করবে না।

গতকাল মঙ্গলবার সারাদেশের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা হলেও এ দুই রুটে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়।

Banglabid

আজ বুধবার বাংলাদেশ রেলওয়ের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

যেসব আন্তঃনগর ট্রেন চলাচল করছে- পাহাড়িকা এক্সপ্রেস (সিলেট-চট্টগ্রাম-সিলেট), উদয়ন এক্সপ্রেস (চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম), মেঘনা এক্সপ্রেস (চট্টগ্রাম-চাঁদপুর), বরেন্দ্র এক্সপ্রেস (চিলাহাটি-আব্দুলপুর) এবং বিজয় এক্সপ্রেস (চট্টগ্রাম-ময়মনসিংহ)৷

কমিউটার, লোকাল এক্সপ্রেস ও মেইল ট্রেনের মধ্যে চলাচল করছে- বগুড়া কমিউটার (লালমনিরহাট-সান্তাহার-লালমনিরহাট), পদ্মরাগ কমিউটার (সান্তাহার-লালমনিরহাট-সান্তাহার), সাগরিকা এক্সপ্রেস (চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম), ময়মনসিংহ এক্সপ্রেস (চট্টগ্রাম-বঙ্গবন্ধু সেতু পূর্ব -চট্টগ্রাম), বিরল কমিউটার (লালমনিরহাট-বিরল-লালমনিরহাট) এবং কলেজ ট্রেন (বোনারপাড়া-সান্তাহার-বোনারপাড়া)৷

Reneta

রেলওয়ে বলছে, বিশেষ প্রয়োজন ব্যতীত রেল ভ্রমণ করবেন না। অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যতীত কোন যাত্রীকে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে দেয়া হবে না।

২৫ জুন পর্যন্ত বিভিন্ন ট্রেনের অগ্রীম টিকেট দেয়া থাকলেও সেগুলো সংশ্লিষ্ট স্টেশন থেকে ফেরত নেয়া হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসবাংলাদেশ রেলওয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

পশ্চিম তীরে ফিলিস্তিনি পরিবারগুলোকে বাড়ি ছাড়ার নির্দেশ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও বাড়ল স্বর্ণের দাম

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সামিট-এক্সিলারেট চালু, গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট

আগস্ট ১৫, ২০২৬
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে দুই ছেলে প্রাণ হারানোর পর দিশেহারা বাবা সেকান্দার আলী

‘বাবা, ভাত খেতে আসো তাড়াতাড়ি… কেউ বলবে না’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ দিনের গ্যাস সংকটের পর স্বস্তি, বেড়েছে এলএনজি সরবরাহ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT