চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাব সদস্যদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিলো ‘নগদ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ন ০৫, মে ২০২১
অন্যান্য
A A

দেশের অন্যান্য পেশাজীবীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও করোনা
মহামারি মোকাবিলায় দিনরাত কাজ করছেন। করোনায় ব্যক্তিগত সুরক্ষা বজায় রাখতে র‌্যাব সদস্যদের জন্য ৫,০০০ (পাঁচ হাজার) এন নাইনটিফাইভ মাস্ক ও ১,০০০ (এক হাজার) হ্যান্ড স্যানিটাইজার উপহার দিয়েছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

আজ বুধবার দুপুরে ঢাকার কুর্মিটোলায় র‌্যাব ফোর্সেস সদর দপ্তরে ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম নিজ প্রতিষ্ঠানের পক্ষে র‌্যাব সদস্যদের জন্যে উপহার সামগ্রী হস্তান্তর করেন। র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন (বিপিএম) নিজ সংস্থার পক্ষে উপহার সামগ্রী গ্রহণ করেন।

উপহার সামগ্রী গ্রহণের পর র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন (বিপিএম) বলেন, র‌্যাব সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সুরক্ষা সামগ্রীগুলো উপকারে আসবে। এমন উপহারের জন্য তিনি ‘নগদ’-কে ধন্যবাদ জানান।

এ সময় ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন: দেশের সব পেশার মানুষের পাশাপাশি
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছেন। আমরা ‘নগদ’-এর পক্ষ থেকে সামান্য এই উপহার দিয়ে র‌্যাব সদস্যদের পাশে থাকতে পেরে আনন্দ বোধ করছি।

উপহার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে ‘নগদ’-এর হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স লেফটেন্যান্ট কর্নেল কাউসার (অব.), হেড অব এলইএ লেফটেন্যান্ট কর্নেল রশীদ (অব.), জেনারেল ম্যানেজার এলইএ ডিআইজি মাহবুব (অব.) ও ডেপুটি জেনারেল ম্যানেজার এক্সটার্নাল অ্যাফেয়ার্স স্কোয়াাড্রন লিডার আসমা (অব.) উপস্থিত ছিলেন।

সেসময় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল কে এম আজাদ (বিপিএম, পিএসসি), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ, (পিপিএম) ও পরিচালক (তদন্ত) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খাইরুল ইসলাম পিএসসি) উপস্থিত ছিলেন।

Reneta

 

Jui  Banner Campaign
ট্যাগ: নগদর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

ওটিটিতেও সব রেকর্ড ভেঙে দিলো ‘ধুরন্ধর’!

ফেব্রুয়ারি ৫, ২০২৬

চার দিনে ৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স দেশে

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রিশাদের ৩ উইকেট, আকবরের দুরন্তকে ১৪৩ রানে থামাল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৫, ২০২৬

চ্যাম্পিয়ন ট্রফি সঙ্গী করে দেশে ফিরতে চান অর্পিতা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT