চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাঙ্কিংয়ের শীর্ষেই ভারত, দুইয়ে উঠেছে নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ০২, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রাইস্টচার্চে ৭ উইকেটের দাপুটে জয়ে দুই টেস্টের সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড। প্রথম টেস্টে ওয়েলিংটনে স্বাগতিকরা জিতেছিল ১০ উইকেটে। তার আগে ওয়ানডে সিরিজেও কোহলিদের হোয়াইটওয়াশ করে কিউইরা। যা দলটিকে মনে করিয়ে দিয়েছে বহু পুরনো তেতো স্বাদ!

টেস্টে ১১তম বার হোয়াইটওয়াশ হল ভারত। সবশেষ আট বছর পর পেলো এই তিক্ত স্বাদ। দুই টেস্টেই একরকম আত্মসমর্পণ করেছে সফরকারীরা। অথচ টি-টুয়েন্টি সিরিজে কিউইদের ৫-০তে হারিয়ে উড়ছিল দলটি। পরে ওয়ানডে সিরিজে পতনের মধ্য দিয়ে মাটিতে নামতে থাকে।

সোমবার ক্রাইস্টচার্চে আড়াই দিনেই জিতে গেছে নিউজিল্যান্ড। জিততে কিউইদের কেবল ১৩২ রানের লক্ষ্য দিতে পেরেছিল ভারত। স্বাগতিকদের দুই ওপেনার শতরানের জুটি গড়লে পথ সহজ হয়ে যায়। ল্যাথাম ৫২ ও ব্ল্যান্ডেল ৫৫ রানে ফিরেছেন।

প্রথম ইনিংসে জেমিসনের ৫ উইকেট নেয়ার দিনে ২৪২ রানে অলআউট হয়েছিল ভারত। কিউইরা প্রথম ইনিংসে তোলে ২৩৫ রান। দ্বিতীয় ইনিংসে সাউদি-বোল্টের তোপে মাত্র ১২৪ রানে গুটিয়ে যান কোহলিরা। জবাবে জয় তুলতে ৩৬ ওভার ব্যয় করতে হয়েছে নিউজিল্যান্ডকে।

সেই ২০১১-১২ মৌসুমে অস্ট্রেলিয়া সফরের চার টেস্টে হেরে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত। তারপর দীর্ঘ বিরতি, আবারও দলটি পড়ল এমন পরিস্থিতিতে। নিউজিল্যান্ড সফরের আগে ২৩ সিরিজের ১৬টিতে জয়ের স্মৃতি নিয়ে উড়াল দিয়েছিল ভারত। যারমধ্যে ৯ সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের কৃতিত্বও আছে।

টানা পাঁচ সিরিজ জিতে নিউজিল্যান্ডে গিয়ে টেস্টে চার রেটিং হারাল ভারত। এখনও অবশ্য আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের এক নম্বরেই আছে কোহলির দল। কেন উইলিয়ামসনের দল টানা সাফল্যে র‍্যাঙ্কিংয়ের দুইয়ে উঠে এসেছে শুধু। তাদের রেটিং পয়েন্ট এখন ১১০, ভারতের ১১৬।

Reneta

অস্ট্রেলিয়া ১০৮ রেটিং নিয়ে একধাপ নেমে তিনে, চারে ইংল্যান্ড ১০৫ ও পাঁচে সাউথ আফ্রিকা ৯৮ পয়েন্ট নিয়ে। বাংলাদেশ আছে নয় নম্বরে, ৬১ রেটিং পয়েন্ট নিয়ে। টাইগারদের নিচে কেবল সাদা পোশাকের নবীন সদস্য আফগানিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংকোহলিনিউজিল্যান্ড-ভারত টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবি নির্বাচন: কাউন্সিলরদের জন্য সংস্থা, ক্লাব ও সংগঠনের তালিকা চূড়ান্ত

মে ৬, ২০২৬

সিমন্স বলছেন, বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান সমানে সমান

মে ৬, ২০২৬

সাদের হাত ধরে বিশ্ব মঞ্চে সিরিজ ‘অ্যানি’

মে ৬, ২০২৬

হ্যাটট্রিক শিরোপার খোঁজে যাদের নিয়ে সাফে যাচ্ছে বাংলাদেশ

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT