চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শিশু ধর্ষণ মামলার আসামি নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৭ পূর্বাহ্ণ ০৯, এপ্রিল ২০১৮
অপরাধ, যশোর
A A

যশোরে র‌্যাবের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ শিশু ধর্ষণ মামলার আসামি আলামিন ওরফে বাবু (২৫) নিহত হয়েছেন।

সোমবার ভোরে যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা মন্ডলগাতি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত আলামিন সদরের খোলাডাঙ্গা কলোনিপাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে। র‌্যাবের দাবি, ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর জিয়াউর রহমান জানান: গভীর রাতে গোপন সূত্রে তারা জানতে পারেন যশোরের খোলাডাঙ্গা মন্ডলগাতি এলাকায় একদল সন্ত্রাসী অবস্থান করছে। এর সূত্র ধরে ওই এলাকায় অভিযানে যায় র‌্যাব।

‘‘র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলিবর্ষণ করে। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুলিবর্ষণ থেমে যাবার আনুমানিক ২০ মিনিট পরে র‌্যাব সদস্যরা আশপাশে তল্লাশি চালিয়ে রাস্তার পাশে একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। তার ডান হাতে একটি আগ্নেয়াস্ত্র ধরা ছিল।

তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যবত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোলাগুলির সময় দু’জন র‌্যাব সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান, এক রাউন্ড গুলি ও একটি ছোরা উদ্ধার করে র‌্যাব’’, বলেন কমান্ডার মেজর জিয়াউর রহমান।

Reneta

তিনি জানান: পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ ব্যক্তিকে সন্ত্রাসী আলামিন ওরফে বাবু হিসেবে সনাক্ত করে। নিহত বাবু যশোর সদরের চাঁচড়া দক্ষিণ পাড়ায় ৮ বছরে এক শিশু ধর্ষণ মামলার আসামি।

অভিযোগ রয়েছে, গত ৩০ মার্চ ওই এলাকার মুক্তেশ্বরী নদীর তীরে একটি বাগানে নিয়ে ওই শিশুটিকে ধর্ষণ করে আলামিন ওরফে বাবু।

এ ঘটনায় পরদিন ওই শিশুর মা বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় মামলা করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বন্দুকযুদ্ধশিশুশিশু ধর্ষণ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT