চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাংক ব্যাজ পরলেন বিমান বাহিনীর নতুন প্রধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ন ১৪, জুন ২০১৮
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ বিমান বাহিনীর নতুন প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে এয়ার চিফ মার্শালের র‌্যাংক পরিয়ে দেন।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে এই ব্যাজ পরানো হয়।

অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী নতুন বিমানবাহিনী প্রধানকে অভিনন্দন জানিয়ে বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার সরকার আধুনিক ও সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক, মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভুঁইয়া, সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এবং প্রধানমন্ত্রীর সচিব সাজ্জাদুল হাসান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত এয়ার চিফ অব স্টাফ মাসিহুজ্জামান সেরনিয়াবাত মঙ্গলবার চিফ অফ এয়ার স্টাফ সেক্রেটারিয়েটে বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরারের কাছ থেকে বিএএফ কমান্ডের দায়িত্ব গ্রহণ করেন।

মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে ১২ জুন থেকে তিন বছর মেয়াদের জন্য বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: বিমান বাহিনী প্রধান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইয়োফাসের নতুন কমিটি গঠিত: সভাপতি মামুন শিবলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জয়

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালের নির্বাচনে সমাজতান্ত্রিক দলের জয়, রাষ্ট্রপতি হলেন অ্যান্টোনিও

ফেব্রুয়ারি ৯, ২০২৬

শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মূল্যস্ফীতি মোকাবিলায় অপরিবর্তিত সুদহার, কড়াকড়ি নীতি বহাল

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হবে মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায়

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT