প্রথম ওভারে ১৬ রান দিয়ে শুরু করেন মোহাম্মদ সাইফউদ্দিন। পরে জেসন রয় ও জনি বেয়ারস্টোর তাণ্ডবের সামনে আর ফিরতে পারেননি। তবে পাঁচ ওভারে ৪৭ রান দেয়ার পর দ্বিতীয় দফায় বোলিংয়ে এসে সফল তিনি। জোর রুটকে ফিরিয়েছেন তিনি।
ইংল্যান্ড: ২৩৮/৩(৩৫)
রুট ফেরার পর ফিরেছেন শুরু থেকে বাংলাদেশের বোলারদের নাচিয়ে ছাড়া জেসন রয়। মেহেদী হাসান মিরাজের বলে মাশরাফীর হাতে ক্যাচ দেন তিনি। তবে ফেরার আগে বাংলাদেশকে একরকম মাথায়বাড়ি দিয়ে গেছেন তিনি। ১২১ বলে ১৫৩ রানের ইনিংস খেলে গেছেন তিনি।
তবে রয়-রুট ফিরলেও বাংলাদেশের জন্য স্বস্তি ফিরছে না। কারণ,ঝড় অব্যাহত রয়েছে ইংলিশদের। স্কোর বোর্ডও আড়াইশ’র কাছাকাছি। ক্রিজে নতুন করে যোগ হয়েছেন অন্য দুই বিধ্বংসী ব্যাটসম্যান বাটলার ও মরগান।
ব্যাট করতে নেমে শুরুতে থেকেই ঝড় তোলেন দুই ইংশি ওপেনার রয় ও বেয়ারস্টো। জুটিতে ১২৮ রান তুলে মাশরাফীর প্রথম শিকার হন বেয়ারস্ট্রো। মেহেদী হাসান মিরাজের ফিনিক্স পাখির মতো এক ক্যাচে ফেরার আগে অবশ্য হাফসেঞ্চুরি করে যান তিনি।
দ্বিতীয় উইকেট জুটিতে ৭৭ রান তোলেন রয়-রুট। তবে দুজনের মধ্যে বেশি নির্মম রয়ই। ক্যারিয়ারের ১৬তম অর্ধশতককে শতরানে রূপ দিয়ে এখনো চালিয়ে যাচ্ছেন তিনি। সেই তুলনায় অনেকটা শান্তই ছিলেন রুট। সাইফউদ্দিনের একটি স্লো বল উঠিয়ে খেলতে গিয়ে ইনসাইড হয়ে যান তিনি। ফেরার আগে ২৯ বলে ২১ রান করেন রুট।








