চট্টগ্রামে ঘূর্ণিঝড় রোয়ানু’র কারণে প্রায় ২ লাখ লোক পানিবন্দী এবং ১শ’৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসক জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করছে প্রশাসন। এককালীন সহায়তা ও বেড়িবাঁধ সংস্কারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়া হচ্ছে।
চট্টগ্রামের শনিবার বিকেলে ঝড়ো হাওয়ার সাথে আঘাত করে ঘুর্ণিঝড় রোয়ানো। রোয়ানোর আঘাতে বেড়িবাঁধ ভেঙ্গে জোয়ারের পানি ঢুকে পড়ে বিস্তীর্ণ উপকূলীয় এলাকায়। এখনো পানি বন্দি তিনটি উপজেলার লক্ষাধিক মানুষ।
জলোচ্ছ্বাসে মৃত্যুর ঘটনা কম হলেও জেলা প্রশাসন জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে গেছে।

জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রামে ৫০ কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, গবাদিপশু ক্ষতিগ্রস্ত হয়েছে ১শ কোটি টাকার।
পানি বন্দি এলাকা পরিদর্শন পরিদর্শন করে ক্ষয়ক্ষতি ও পূর্ণবাসনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়া হবে। ৫০ কিলোমিটার বেড়িবাধ সংস্কারে দুটি প্রকল্পও নেয়া হয়েছে।










