চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিতের সেঞ্চুরিতে ওভালে উজ্জ্বল ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৮ পূর্বাহ্ন ০৫, সেপ্টেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ইনিংসে ঠেলেঠুলে দুইশর কাছে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে রোহিত শর্মার সেঞ্চুরিতে। লিড বাড়ছে, কোহলি আছেন অপরাজিত। ওভাল টেস্টে শক্ত প্রতিরোধের মুখে পড়েছে ইংল্যান্ড।

সিরিজের চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়ে যায় ভারত। নিজেদের প্রথম ইনিংস ২৯০ রানে শেষ করে ইংল্যান্ড। আদায় করে ৯৯ রানের লিড। জবাব দিতে নেমে ৩ উইকেটে ২৭০ রানে তৃতীয় দিন শেষ করেছে সফরকারীরা।

ইতিমধ্যে ১৭১ রানের লিড জমে গেছে। বিরাট কোহলি ২২ ও রবীন্দ্র জাদেজা ৯ রানে রোববার চতুর্থ দিনে লিড বাড়াতে নামবেন।

রোহিত শর্মা ও লোকেশ রাহুল মিলে উদ্বোধনীতে ৮৩ রান যোগ করেন। ৪৬ করা লোকেশকে উইকেটের পেছনে বেয়ারস্টোর গ্লাভসে জমা করিয়ে জুটি ভাঙেন অ্যান্ডারসন।

রোহিত পরে এগোতে থাকেন চেতেশ্বর পূজারাকে নিয়ে। এই জুটিতে আসে ১৫৩ রান। বড় লিডের ভিত তৈরি হয়। ফিফটি তুলে ৬১ করে সাজঘরে হাঁটা দেন পূজারা, উইকেট রবিনসনের।

তার আগে ফিরে যান সেঞ্চুরিয়ান রোহিত। দেশের বাইরে প্রথম ও ক্যারিয়ারের অষ্টম টেস্ট শতকটি থামে ১২৭ রানে। ইনিংস ২৫৬ বলে খেলা, ১৪ চারের সঙ্গে এক ছক্কায় সাজানো। পথে তিন হাজার রানের মাইলফলক পেরিয়ে গেছেন ৪৩তম টেস্ট খেলতে নেমে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ড-ভারত টেস্টকোহলিরুটরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হার্ট অ্যাটাক করে সিসিইউতে শহীদ মীর মুগ্ধর বাবা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ক্যাচ ছেড়ে ম্যাচ হাতছাড়া নেদারল্যান্ডসের, জয়ে শুরু পাকিস্তানের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT