চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিতের আস্থায় টিকে যাচ্ছেন অশ্বিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ন ১২, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

নেতৃত্বের মিশনে নেমে পড়ার আগে রবীচন্দ্রন অশ্বিনের ব্যাপারে আস্থার কথা জানিয়ে দিলেন রোহিত শর্মা। সাদা বলের দুই ফরম্যাটেই দলের অভিজ্ঞ সদস্যের থাকার ব্যাপারে দিলেন ভোট।

‘তার দলে থাকাটা আমাদের জন্য জরুরি। সে আমাদের দলের জন্য একটি বিরাট সংযোজন। অবশ্যই সে দলে থাকছে।’

টেস্টের ভারত দলে জায়গা বিনাপ্রশ্নে পাকাপাকি থাকলেও রঙিন পোশাকের ক্রিকেট থেকে বেশ কয়েকবছর দূরে রাখা হয়েছিল অশ্বিনকে। গত টি-টুয়েন্টি বিশ্বকাপের দলে হুট করেই ডেকে নেয়া হয় সেই নির্বাসন থেকে। রোহিত জানালেন, ধারাবাহিকতাটা থাকছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে টি-টুয়েন্টিতে অধিনায়কত্বের পূর্ণ দায়িত্ব পান রোহিত। কদিন আগে বিরাট কোহলিকে সরিয়ে ওয়ানডের নেতৃত্বও তুলে দেয়া হয়েছে তার কাঁধে। সামনের সাউথ আফ্রিকা সফরে তিন ওয়ানডের সিরিজ দিয়ে শুরু হবে মিশন।

অশ্বিন কেবল অফস্পিনটাই করেন না, ব্যাট হাতেও রাখেন দারুণ ভূমিকা। স্বীকৃত অনেক অলরাউন্ডারের চেয়ে ভালো পারফরম্যান্স এসেছে তার থেকে। রোহিত সামনে আনলের তার আরেক ধরনের ‘অলরাউন্ডার’ সত্ত্বার কথা। বোলিং বৈচিত্র্যের ভূয়সী প্রশংসার পাশাপাশি তাকে দিলেন ‘অলরাউন্ডার বোলারের’ খেতাব।

‘অশ্বিন আপনাকে স্বাধীনতা দেবে, চাইলেই তাকে মিডল ওভার বা পাওয়ার প্লেতে বোলিং করাতে পারবেন। আমার কাছে সে একজন অলরাউন্ডার বোলার, যাকে দিয়ে আপনি ম্যাচের যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে বোলিং করাতে পারবেন।’

Reneta

ভারতের টেস্ট দলের নিয়মিত বোলার অশ্বিন। চার বছর পর টি-টুয়েন্টি বিশ্বকাপ দিয়ে সাদা বলের ক্রিকেটে ফিরেছেন। বিরতির পর বিশ্বকাপ এবং নিউজিল্যান্ড সিরিজে দারুণ কেটেছে তার।

টি-টুয়েন্টি বিশ্বকাপে অশ্বিন ৩ ম্যাচে ২১ গড়ে তুলেছেন ৬ উইকেট। ঘরের মাঠে কিউইদের বিপক্ষে ২ ম্যাচে ২১ গড়েই নিয়েছেন ৩ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অশ্বিনভারতভারত-সাউথ আফ্রিকা ওয়ানডেরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাইলফলকের সামনে দাঁড়িয়ে লিটন

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

অতীতের ভুল নীতি ও দুর্নীতিতে স্বাস্থ্য ব্যবস্থা ‘মেরামতের অযোগ্য’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এপ্রিল ১৯, ২০২৬

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড-২০২৬ এর আবেদন গ্রহণ শুরু ২০ এপ্রিল

এপ্রিল ১৯, ২০২৬

পাকিস্তানে কোনো প্রতিনিধি না পাঠানোর বার্তা ইরানের

এপ্রিল ১৯, ২০২৬
মন্ত্রিপরিষদ সচিবের নাম ভাঙিয়ে দূতাবাসে তথ্য চাওয়ার অভিযোগ

মন্ত্রিপরিষদ সচিবের নাম ভাঙিয়ে দূতাবাসে তথ্য চাওয়ার অভিযোগ

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT